Hafizur Rahman
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের

সাভারের একটি মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিক্ষার্থীর ওপর যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের শীর্ষস্থানীয় আলেম, শতাধিক মাদ্রাসার মুহতামিমসহ ৬০০ জন বিশিষ্ট আলেম। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৭ ধারাসহ অন্যান্য প্রযোজ্য আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ‘মূল্যবোধ আন্দোলন’-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেনের পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সাভারের একটি মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিক্ষার্থীর ওপর শিক্ষক ও শিক্ষার্থীদের মাধ্যমে বিভিন্ন সময়ে যৌন নিপীড়নের খবর তারা গভীর উদ্বেগের সঙ্গে নিয়েছেন। তাদের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের অপরাধ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করে।

আলেমদের পক্ষ থেকে বলা হয়, শিশুদের ওপর যেকোনো ধরনের যৌন নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা প্রয়োজন। তারা দাবি করেন, বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগের মাধ্যমে এ ধরনের অপরাধ প্রতিরোধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত।

বিবৃতিতে সমকামিতা ও সমকামী আচরণ নিয়ে আলেমদের ধর্মীয় ও সামাজিক অবস্থান তুলে ধরে বলা হয়, শিশুদের ওপর এ ধরনের কোনো সহিংসতা বা যৌন নিপীড়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে দণ্ডবিধির ৩৭৭ ধারাসহ অন্যান্য প্রযোজ্য আইন কার্যকর করার দাবি জানান তারা।

আলেমদের অভিযোগ, গত কয়েক বছরে বিভিন্ন এনজিও ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সমকামী আচরণকে স্বাভাবিকীকরণের প্রচেষ্টা বেড়েছে। এ বিষয়ে জড়িত সংগঠনগুলোর বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, মাদ্রাসাসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর নজরদারি ও আইন প্রয়োগ জরুরি। মাদ্রাসাগুলো সমাজের বাইরে নয় উল্লেখ করে তারা বলেন, সমাজে কোনো ধরনের অবক্ষয় দেখা দিলে তার প্রভাব শিক্ষাপ্রতিষ্ঠানেও পড়তে পারে।

সাভারের মাদ্রাসার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেক ব্যক্তিকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে ৩৭৭ ধারাসহ অন্যান্য প্রযোজ্য আইনে বিচার করতে হবে।

একই সঙ্গে ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের অপরাধ ঠেকাতে কার্যকর পদক্ষেপ এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মাদ আবদুল মালেক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক অধ্যাপক মোখতার আহমাদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি আজিজুল হক ইসলামাবাদীসহ বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের খতিব, মুহতামিম ও আলেম রয়েছেন।

বিবৃতিদাতাদের পূর্ণাঙ্গ তালিকা ‘মূল্যবোধ আন্দোলন’-এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০