Hafizur Rahman
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে শিশু শাকিব হত্যা মামলার আসামি গ্রেফতার, অটোভ্যান উদ্ধার

পাবনার ফরিদপুর উপজেলায় শাকিব আল হাসান  (১৩) হত্যা মামলার প্রধান আসামি শাহিন আলম ইমনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডের পর ছিনতাই করা অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অটোভ্যান ক্রেতা মো. মোক্তার হোসেনকেও (৪৫) থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে ফরিদপুর থানায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে ডেমরা বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় পুংগলী ইউনিয়নের রতনপুর গ্রামের হারিজ উদ্দিনের মেজ ছেলে শাকিব আল হাসান। দুপুরে পরিবারের সদস্যরা জানতে পারেন, শাকিব বাড়িতে ফেরেনি। পরে বিকেল ৪টার দিকে ডেমরা বাজার এলাকায় তার সন্ধানে খোঁজাখুঁজি শুরু করা হয়।

একপর্যায়ে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে ডেমরা ইউনিয়নে মাজাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাজাট কবরস্থানের মাঝামাঝি জনৈক জব্বার মোল্লার জমি সংলগ্ন নদীর কিনারায় পানিতে একটি শিশুর লাশ ভেসে থাকার খবর পাওয়া যায়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি শাকিবের বলে শনাক্ত করেন। এ ঘটনায় পরে ফরিদপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।মামলা নং ০৮,তারিখ ১৩/০৯/২০২৬ ইং, ধারা -৩৯৪/৩০২/২০১/৩৪ পেনাল কোড।

মামলার তদন্ত ও আসামি গ্রেফতারে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুর হাসান মাসুদের নেতৃত্বে এসআই আরিফুল ইসলাম, জাহিদুর রহমান, ওয়াজেদ আলী ও নুর মোহাম্মদের সমন্বয়ে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।

অভিযানের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৪ সেপ্টেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে ফরিদপুর উপজেলার দিঘলিয়া বাজার থেকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাহিন আলম ইমনকে গ্রেফতার করা হয়। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর (আকন্দপাড়া) গ্রামের মৃত আবুল প্রাংয়ের ছেলে ও শাহআলমের পালকপুত্র। বর্তমানে তিনি ফরিদপুরের দিঘলিয়া মধ্যপাড়া (বালুরভিটা) এলাকায় শ্বশুর মো. মোস্তফার বাড়িতে বসবাস করতেন বলে জানায় পুলিশ।

পরে পুলিশ ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা বাজারে মোক্তার মেম্বারের ভাঙারির দোকান থেকে ছিনতাই করা অটোভ্যানটি উদ্ধার করে। এ সময় দোকানের মালিক মো. মোক্তার হোসেনকে (৪৫), ধানুয়াঘাটা গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে, থানায় নেওয়া হয়। পরবর্তীতে মামলার বাদী উদ্ধার করা অটোভ্যানটি নিজের বলে শনাক্ত করেন।

পুলিশ জানায়, গ্রেফতার আসামিদের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০