ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ১৫ নম্বর ওয়ার্ডের ধানমন্ডি লেকের ভেতরে ও বাইরে এবং সাত মসজিদ রোডে বিদ্যমান অবৈধ দোকানপাট ও স্থাপনার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম (১৭৯৯৯)-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত ও রাস্তা পরিষ্কার করা হয়।
এ সময় অবৈধভাবে দোকান পরিচালনার দায়ে ১টি মামলায় নগদ ১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
জনস্বার্থে অবৈধ দখলমুক্ত, পরিচ্ছন্ন ও চলাচল উপযোগী নগর গড়তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন