Hafizur Rahman
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাইকে ছেড়ে বিক্রেতাকে আটকের অভিযোগ

সাহাদাৎ হোসেন চৌধুরী, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতির ছোট ভাইকে আটকের পর ছেড়ে দিয়ে তার পরিবর্তে এক ডাব বিক্রেতাকে আটক করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে সোনারগাঁ থানা পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার পিরোজপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সারোয়ার হোসেনের নেতৃত্বে মেঘনা শিল্পনগরী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শামসুজ্জামান সামসুর ছোট ভাই আমিনকে আটক করে পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

অভিযোগ রয়েছে, আমিনকে ছেড়ে দেওয়ার পর তার পরিবর্তে অন্য একজনকে পুলিশের হাতে তুলে দিতে বলা হয়। পরে আমিন ও তার সহযোগীদের মাধ্যমে মোগরাপাড়া চৌরাস্তার ডাব বিক্রেতা মনির হোসেনকে আটক করে পুলিশ নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, মোটা অঙ্কের টাকার বিনিময়ে আমিনকে ছেড়ে দিয়ে নিরীহ ডাব বিক্রেতা মনির হোসেনকে আটক করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে মনিরকে আওয়ামী লীগের সমর্থক বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, একজন ডাব বিক্রেতা দিনভর ডাব বিক্রি করে পরিবারের সংসার চালান। তাকে রাজনৈতিক পরিচয়ের অভিযোগে আটক করা হলে বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন। একই ঘটনায় একজন রাজনৈতিক নেতার স্বজনকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ থাকায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, মনির হোসেনকে তারা ব্যক্তিগতভাবে চেনেন না। তাকে কেন আটক বা গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এছাড়া টাকার বিনিময়ে আমিনকে ছেড়ে দেওয়ার অভিযোগের বিষয়েও তারা অবগত নন বলে জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০