Hafizur Rahman
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাজিরশিমলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ময়মনসিংহগামী ইউনাইটেড পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাজিরশিমলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাহিন্দ্রা ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে মাহিন্দ্রা ও সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে বাসটি মহাসড়কের পাশে থাকা প্যাসিফিক আইডিয়াল হাইস্কুলের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ছয়জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহত সবাই মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউনাইটেড পরিবহনের বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজির দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০