Hafizur Rahman
১৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

IAEA-এর উপ-মহাপরিচালক Hua Liu-এর সঙ্গে ভিয়েনায় দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশের তরুণ বিজ্ঞানী, গবেষক, শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা উন্নয়ন, ফেলোশিপ, ইন্টার্নশিপ ও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) সহযোগিতা আরও বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভিয়েনায় IAEA-এর উপ-মহাপরিচালক (Deputy Director General) এবং Technical Cooperation বিভাগের প্রধান Hua Liu-এর সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশি নিউক্লিয়ার বিজ্ঞানী, পেশাজীবী ও সরকারি কর্মকর্তাদের জন্য IAEA-এর ফেলোশিপ, ইন্টার্নশিপ এবং পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞান সচিব বিশেষত বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের জন্য IAEA-তে ইন্টার্নশিপের সুযোগ বৃদ্ধি, আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশগ্রহণ এবং বিভিন্ন পদে নিয়োগের সুযোগ সম্প্রসারণে সংস্থাটির সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশের তরুণ শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ সৃষ্টি এবং তাঁদের দক্ষতা বিকাশে IAEA-এর সঙ্গে সহযোগিতা আরও জোরদার করা বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার।

বৈঠকে তরুণ গবেষক ও বিজ্ঞানীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে জ্ঞান ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া শিক্ষার্থী, বিজ্ঞানী ও গবেষকদের জন্য আন্তর্জাতিক শিক্ষা, প্রশিক্ষণ, ফেলোশিপ এবং যৌথ গবেষণার সুযোগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

এ বৈঠকে বাংলাদেশ ও IAEA-এর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের সক্ষমতা আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

দ্বিপাক্ষিক বৈঠকে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত তৌফিক হাসান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম.মঈনুল ইসলাম, যুগ্মসচিব শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড.মোঃ কবীর হোসেন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০