Hafizur Rahman
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীর বাগমারায় দুর্ধর্ষ চুরি

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি।

রাজশাহীর বাগমারা উপজেলার বড়বিহানালী ইউনিয়নের খালিশপুর গ্রামে পরিবারের তিন সদস্যকে অচেতন করে ঘরে প্রবেশের পর স্বর্ণালংকার, রুপার চাঁদি, নগদ টাকা ও পোশাক চুরির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম (৫৫)।

রফিকুল ইসলাম খালিশপুর গ্রামের মৃত তাহের আলী মণ্ডলের ছেলে। তাঁর স্ত্রী মোছাঃ তারা বিবি (৫০) এবং ছোট মেয়ে রুবি খাতুন (২৫)। রুবি খাতুনের স্বামী শাহ পরান।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

পরিবারের ছোট মেয়ে রুবি খাতুন জানান, রাতে অজ্ঞাতনামা দুই ব্যক্তি দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করেন। তাঁদের মুখে কালো মুখোশ ও মাথায় ক্যাপ ছিল। তিনি দুই ব্যক্তিকে দেখতে পেয়ে বাবাকে ডাকলে তাঁকে ভয় দেখিয়ে বলা হয়, “আর একটি কথা বললে গলা কেটে ফেলবো।” এতে তিনি ভয়ে আর কোনো কথা বলেননি।

রুবি খাতুন আরও জানান, এর পরপরই ওই ব্যক্তিরা তাঁর নাকের কাছে চেতনানাশক জাতীয় কোনো পদার্থ ধরেন। এরপর তিনি আর কিছু বলতে পারেননি বলে জানান।

অভিযোগে বলা হয়, ১৭ সেপ্টেম্বর ভোর আনুমানিক ৫টার দিকে ঘুম থেকে উঠে রফিকুল ইসলাম ঘরের ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে আলমারিতে রাখা ২ ভরি স্বর্ণের গহনা, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা; ৯ ভরি রুপার চাঁদি, আনুমানিক মূল্য ৫৪ হাজার টাকা; নগদ ১০ হাজার টাকা এবং পরিবারের সদস্যদের পোশাক, আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

এদিকে, চুরির সময় বাড়ি থেকে একটি এলইডি টিভি বাইরে নিয়ে গিয়ে পাশের পুকুরে ফেলে রাখা হয়েছিল বলে জানা গেছে। পরে এলাকার লোকজন সেটি দেখতে পান।
অভিযোগকারীর ধারণা, ১৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টা ৫০ মিনিট থেকে ১৭ সেপ্টেম্বর ভোর ৪টার মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরেরা বাড়ির দেয়াল টপকে ঘরের ভেতরে প্রবেশ করে এসব মালামাল নিয়ে যায়।

এ ঘটনায় মো. আপন সরদার (৩২) ও শরিফা বিবি (৪৫) সাক্ষী হিসেবে উল্লেখ রয়েছেন। পরে বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রফিকুল ইসলাম।

বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, “ঘটনার খবর জানতে পেরে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভুক্তভোগী পরিবার চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০