Hafizur Rahman
২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৩।

১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। জননিরাপত্তা রক্ষা, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমন, বেআইনি অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার, সাইবার অপরাধ, গুম ও ভূমি দস্যুতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মানব পাচার এবং অপহরণসহ মানবতা বিরোধী কাজে জড়িতদের গ্রেফতার করে শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণে এসআরবি’র জোরালো তৎপরতা অব্যাহত আছে।

২। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, অপরাধমূলক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা প্রতিরোধে সার্বক্ষণিক চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম, রোবাস্ট পেট্রোলিং এবং মটর সাইকেল পেট্রোলিং জোরদার করা হয়েছে। বিশেষ করে জনবহুল এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা, কেপিআই ( KPI) এবং প্রধান সড়কগুলোতে চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে।

৩। অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি- ছিনতাই প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধার এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে । সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সাধারণ জনগণের চলাচলে যেন কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়ে দায়িত্বরত এসআরবি-৩ এর সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।

৪। অপরাধ দমনে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এসআরবি-৩ এর এফএস সদস্যরা অপরাধী চক্রের ওপর গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছেন।

৫। আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে অপরাধীদের বিরুদ্ধে এসআরবি-৩ এর অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০