Hafizur Rahman
২০ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

রাজধানীতে গত ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শনিবার রাত ১২টা থেকে আজ রোববার সকাল ৯টা পর্যন্ত এ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন নিচু এলাকা ও সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবসে এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।

আজ ভোর চারটার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতাও বাড়তে থাকে। টানা বৃষ্টিতে তেজগাঁও, মগবাজার, গ্রিন রোড, পান্থপথ, আগারগাঁও, নয়াপল্টন, ফকিরাপুল, আরামবাগ, শাপলা চত্বর ও নটর ডেম কলেজের আশপাশের বিভিন্ন সড়কে পানি জমে যায়।

কয়েকটি এলাকায় সড়কে হাঁটুসমান পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়। অনেক পথচারীকে পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা যায়। জলাবদ্ধ সড়কে রিকশাসহ ছোট যানবাহন চলাচলে সমস্যা হওয়ায় অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।

বৃষ্টির কারণে রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রায়ও ছন্দপতন ঘটে। কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে দুর্ভোগে পড়েন অনেকে। জলাবদ্ধতার কারণে কোথাও কোথাও যানবাহনের গতি কমে যায়। কয়েকটি এলাকায় সড়কের ওপর গাছ ভেঙে পড়ার খবরও পাওয়া গেছে।

নগরবাসীর অভিযোগ, বৃষ্টি হলেই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। নালা ও ড্রেন দিয়ে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় নিচু এলাকাগুলোতে পানি জমে থাকে। এতে গণপরিবহনে চলাচলকারী মানুষ ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেশি হয়।

আজ সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রাজধানীর জলাবদ্ধতার জন্য নগরবাসী দীর্ঘদিন ধরে অপর্যাপ্ত ড্রেনেজব্যবস্থা, নালা-নর্দমার যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব ও অপরিকল্পিত অবকাঠামো নির্মাণকে দায়ী করে আসছেন। তাদের অভিযোগ, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকায় বারবার জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০