Hafizur Rahman
২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির উদ্যোগে ১৩তম মহান ঈদে আজম উপলক্ষ্যে মাহফিল অনুষ্ঠিত

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর উদ্যোগে ১৩ তম মহান ঈদে আজম উপলক্ষ্যে পাহাড়তলী গ্রীনভিউ আবাসিক এলাকা ১১ নং ওয়ার্ডে রবিবার রাতে ফাতেহা শরীফ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ হেলাল উদ্দীনের সভাপতিত্ত্বে উক্ত ঈদে আজম মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিন কাট্রলী পাহাড়তলী আব্দুর পাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মুজাহেদে আহলে সুন্নাত আল্লামা হারুনুর রশিদ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিম মাদারবাড়ি জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশন জামে মসজিদের সম্মানিত খতিব ও চৌধুরী পাড়া হালিশহর দারুল হিকমাহ সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক রাহবারে দ্বীন ও মিল্লাত লেখক ও গবেষক আল্লামা মুফতি রেজাউল কাওসার।
প্রধান বক্তা আল্লামা মুফতি রেজাউল কাওসার বলেন, ধর্মের নামে অধর্ম উগ্রবাদি মব সন্ত্রাসীদের উৎখাত করতে পারলেই সমাজ রাষ্ট্র ও বিশ্ব হবে সব মানুষের নিরাপদ প্লাটফর্ম। আল্লামা রেজাউল কাউসার বলেন, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদ এবং মব সন্ত্রাস দূর করার জন্য সমাজে মুক্ত সংস্কৃতির প্রবাহ অত্যন্ত জরুরি।মানবিক মূল্যবোধ সম্পন্ন ও কল্যাণকর সংস্কৃতি চর্চাকে ইসলাম কখনোই নিষেধ করে না। বর্তমান বিশ্বে চলমান উগ্রবাদ ও একক গোষ্ঠীবাদী অপরাজনীতির রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে উল্লেখ করে বলেন, আলো বাতাস মাটি পানির মত রাষ্ট্র ও সম্পদ সবার সব মানুষের- একক গোষ্ঠীর নয়, এটাই স্রষ্টার বিধান।
মুফতি আল্লামা রেজাউল কাউসার বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক ও ইনসানিয়াত বিপ্লব,বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের দিক দিশা তুলে ধরে বলেন, আল্লাহতাআলার পক্ষ থেকে প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লামকে পাওয়া ঈদে আজম। প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লামকে পাওয়ার মাধ্যমে আল্লাহতাআলাকে পাওয়া ঈদে আজম। আল্লাহু আকবার এর প্রতিধ্বনি ও তাফসীর ঈদে আজম। ঈদে আজম অসীম বিষয়।ঈদে আজম ঈমানী ভাষা।ঈদে আজম ঈমানী চেতনা।ঈদে আজম ঈমানী হৃদয়ের ভাষা।ঈদে আজম নিছক শব্দ নয়, ঈমানী অস্তিত্ব।ঈদে আজম মানে আল্লাহতাআলার উদ্দেশ্যে প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লামের জন্য ই জীবন। ঈদে আজম মানে প্রাণাধিক প্রিয়নবীর সংযোগে আল্লাহতাআলাকে পাওয়াই জীবনের সর্বোচ্চ ও আসল বিষয় ও জীবনের মূল উদ্দেশ্য। ঈদে আজম ইলাহিয়াতের প্রেম ও শাণ এবং রেসালাতের বন্ধন ও সকল সৃষ্টির অস্তিত্বের উৎস। ঈদে আজম ইলাহিয়াতের শাণ এবং অস্তিত্বের উৎস প্রাণাধিক রেসালাতের শাণ।ঈদে আজম নিছক এক দিনের অনুষ্ঠান নয়, ঈদে আজম সমগ্র জীবন ও সমগ্র মানবমন্ডলীর দোজাহানের সাফল্য ও মুক্তির উৎস।ঈদে আজম সব বাতিল জালিম মুলুকিয়ত থেকে আত্মা ও জীবন এবং জগতের মুক্তির মহা বিপ্লব।ঈদে আজম সব মানুষের জন্য সত্যের উৎস – জ্ঞানের উৎস- অধিকার স্বাধীনতার উৎস।ঈদে আজম স্বীকারের সাথে ঈমানী আকিদা জড়িত। তাওহীদ রেসালাতকে পাওয়া জীবনের সর্বোচ্চ ও মূল বিষয় তথা ঈদে আজম হিসেবে অস্বীকার তাওহীদ রেসালাত অস্বীকার।ঈদে আজম অস্বীকার কুফর।মিলাদ ঈমানী শব্দ নয়, মিলাদ সব প্রাণীর জন্য ব্যবহার হয়। মিলাদ অমুসলিমরাও স্বীকার করে। মিলাদ শব্দটি প্রাণাধিক প্রিয়নবী রাহমাতাল্লিল আলামীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাণে আল্লাহতাআলা ব্যবহার করেন নি।আকিদা ঠিক থাকলে সঠিক লক্ষ্যে ঈদে আজম উদযাপন ঈমানী অস্তিত্ব। মিলাদ শব্দটি শাণে রেসালাতে ঈমান ও তাজীমের পরিচয় বহন করে না।মিলাদ শব্দটি ঈমানের হাকীকত হিসেবে নয় তথা শাণে রেসালাত হিসেবে নয়, কেবল বাহ্যিক ঐতিহাসিক ঘটনা হিসেবে সাধারণ শব্দ হিসেবে ব্যবহার হয় যা মুমিনদের জন্য নয়।
যুগের মহামান্য ইমাম আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার দিকনির্দেশনায় সম্মানিত বক্তারা শানে রেসালাত সংগীত পরিবেশনার পাশাপাশি সকল নবীপ্রেমিক ভাই বোনদের দুনিয়ার সর্বস্তরে প্রাণের ঈদে আজমের মিশন তথা সকল প্রকার বস্তুবাদি-নাস্তিক্যবাদী মুলুকিয়তের ধারা থেকে উদ্ভুত মিথ্যা-অবিচার-জুলুম-শোষণ উৎখাত করে সত্য-সুবিচার-মানবতা-অধিকার কায়েম করার উদাত্ত আহ্বান জানান। সমাবেশে বক্তারা বলেন, দয়াময় আল্লাহতাআলার সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো ও মুক্তির উৎস এবং সকল গুণ–জ্ঞান সকল কল্যাণের মূল হিসেবে দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহতাআলাকে পাওয়ার পরম শোকরিয়া সবোর্চ্চ ঈদ ঈদে আজম।
পরিশেষে সালাতুসালাম পরিবেষণ ও দুনিয়ায় সব মানুষে জন্য কল্যান সাধনায় দোয়া মোনাজাত করেন প্রধান বক্তা মুফতি আল্লামা রেজাউল কাউসার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০