Hafizur Rahman
২২ সেপ্টেম্বর ২০২৬, ২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ রেঞ্জের আগস্ট/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

ময়মনসিংহের রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জাধীন সকল জেলার অংশগ্রহণে আগস্ট/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ ২১ সেপ্টেম্বর /২৬ সোমবার সকাল ১০,৩০ঘটিকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এই মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের সুযোগ্য ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা ।

এসময় বিভিন্ন খাতওয়ারী মামলা নিয়ে আলোচনায় ডিআইজি ক্রাইম এগেন্সট প্রপার্টি, মানব-পাচার, মানিলন্ডারিং, সাইবার স্পেসে অনলাইন জুয়া ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার সুষ্ঠু তদন্তের ওপর বিশেষ গুরুত্বারোপ করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। সার্কেল অফিসারদের থানাগুলোতে আগত সেবা প্রার্থীদের সমস্যা সমাধানের পাশাপাশি সুন্দর ব্যবহারের মাধ্যমে পুলিশকে জনগণের আস্থার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে এবং “দেশের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী” – এটি নিশ্চিত করতে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে দেশের স্বার্থে সকলকে কাজ করার নির্দেশ দেন। থানায় মামলা বা জিডি করতে এসে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা কষ্টের শিকার না হন এবিষয়ে স্পষ্ট নির্দেশনা দেন। এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ করে প্রতিমা তৈরির স্থানসমূহে গোয়েন্দা নজরদারি জোড়দার করতঃ নিছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। পূজা উদযাপন কমিটিসহ সংশ্লিষ্ট অংশীজনদের সহিত সমন্বয়ের মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে সার্বজনীন ও উৎসবমূখর করতে নির্দেশ প্রদান করেন।

এসময় অভিন্ন মানদন্ডের আলোকে আগস্ট/২০২৬ মাসের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে: শ্রেষ্ঠ জেলা হিসেবে পুলিশ সুপার, ময়মনসিংহ, মোহাম্মদ কামরুল হাসান; শ্রেষ্ঠ সার্কেল হিসেবে দূর্গাপুর সার্কেল, নেত্রকোণা, অতিরিক্ত পুলিশ সুপার, সাব্বির হাসান; শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ – শফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিঃ), অফিসার ইনচার্জ, ধোবাউড়া থানা, ময়মনসিংহ; শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত)- মো: শাহীনুর ইসলাম তালুকদার, দুর্গাপুর থানা, নেত্রকোণা; শ্রেষ্ঠ এসআই- মো: মহিবুর রহমান, এসআই (নিঃ), দুর্গাপুর থানা, নেত্রকোণা; শ্রেষ্ঠ এএসআই – মো: শাহ আলম, এএসআই (নিঃ), ঈশ্বরগঞ্জ থানা, ময়মনসিংহ কে পুরস্কার প্রদান করেন। এছাড়াও মো: আসাদুজ্জামান, এসআই(নি:), কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ; আলী আকবর, এসআই(নি:), কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ;মো: মোস্তাফিজুর রহমান, এসআই(নি:), জামালপুর সদর থানা, জামালপুরদেরকে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও আসামি গ্রেফতার করে ফৌ: কা: আইনে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য বিশেষ পুরস্কার প্রদান করেন রেঞ্জ ডিআইজি ।

এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ আবু বকর সিদ্দীক, অতিরিক্ত ডিআইজি, (প্রশাসন ও অর্থ) রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহ; পুলিশ সুপার (অপারেশনস্), মোহাম্মদ সালা্হউদ্দিন তালুকদার; পুলিশ সুপার, নেত্রকোনা, মো: তরিকুল ইসলাম ; পুলিশ সুপার, জামালপুর, মোছা: ফারহানা ইয়াসমিন; পুলিশ সুপার, শেরপুর, এ, কে, এম, জহিরুল ইসলাম; পুলিশ সুপার, ময়মনসিংহ, মোহাম্মদ কামরুল হাসান; সহকারী পুলিশ সুপার, স্টাফ অফিসার টু ডিআইজি, মো: পারভেজ আলম; (অনলাইনে যুক্ত ছিলেন) রেঞ্জাধীন জেলাসমূহের ক্রাইম শাখা এবং সার্কেল অফিসার সহ অত্রাফিসের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০