Hafizur Rahman
২২ সেপ্টেম্বর ২০২৬, ২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমপি অধ্যাপিকা মাহফুজা হান্নান

জাতীয় সংসদের সংরক্ষিত সংসদ সদস্য অধ্যাপিকা মাহফুজা হান্নান বলেছেন,সরকার যা কিছু দেয় সবকটি উপজলায় আমরা সমভাবে দিতে চাই। এরপরও আমরা সবাইকে একটু করে দেওয়ার চেষ্টা করি।আপনারা যারা এসেছেন সবাই কিন্তু মানুষ গড়ার কারিগর।তাই আপনাদের দায়িত্ব হচ্ছে সুন্দর করে শিক্ষার্থীদেরকে এমন ভাবে শিক্ষিত করে তুলবেন,যাতে জাতীর মেরুদন্ডটা ঠিক থাকে।শিক্ষার্থীরা যদি  ভাল ফলাফল করে গোটা উপজেলায় তা ছড়িয়ে পড়ে। কাজেই সবাই বাচ্চাদের প্রতি আন্তরিক হবেন এবং লেখাপড়ার পাশাপাশি নীতি ও নৈতিকতা শিখাবেন।অনৈতিক শিক্ষা কখনও একটা ভাল জাতি উপহার দিতে পারেনা।নৈতিক শিক্ষা ছাড়া আমরা যতই শিক্ষা দেই,সমস্ত কিছু ধুলিসাৎ হয়ে যায়।তাদের অনৈতিকতার কারনে একটা পরিবার,জাতী ধ্বংসের পথে চলে যায়।
বিশ্বনাথ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিশ্বনাথ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের মধ্যে খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কথাগুলো বলেন।
বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকীর পরিচালনায় ও বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বিশ্বনাথ পৌরসভা জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন,পৌরসভা জামায়াতের নায়েবে আমীর আব্দুস ছোবহান, পৌরসভা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ জাহেদুর রহমান বিশ্বনাথ উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাষ্টার বাবুল মিয়া,বিশ্বনাথ উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রহিম,খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে ক্রীড়া  সামগ্রী বিতরণ করেন  মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান ও অতিথিগণ।
ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলায় আসা উপলক্ষে  মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান পৌরসভার অন্তরগত  রামসুন্দর সরকারি অগ্রগামি উচ্চ বিদ্যালয় ও  হযরত ওমর ফারুক রা: একাডেমী পরিদর্শন করেন এবং প্রতিষাটান গুলো সমস্যা ও সম্ভাবনার খুজ খবর নেন এবং প্রতিষ্টানের পক্ষ থেকে  ফুল দিয়ে মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান কে বরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০