Hafizur Rahman
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডিএসসিসির অধীনে আসলেই সংস্কার হবে বংশালের ঐতিহ্যবাহী পুকুর: প্রশাসক আবদুস সালাম

পুরান ঢাকার বংশালের ঐতিহ্যবাহী পুকুরটির ভাঙনরোধ, সংরক্ষণ ও আধুনিকায়নের দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। পুকুরটির মালিকানা বা ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হলেই দ্রুত উন্নয়নকাজ শুরু হবে বলে আশ্বাস দেন তিনি।

​আজ মঙ্গলবার রাজধানীর নগর ভবনে প্রশাসকের সভাকক্ষে বংশাল এলাকার পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদসহ স্থানীয় পঞ্চায়েত কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​সভায় পঞ্চায়েত প্রতিনিধিরা এলাকার দীর্ঘদিনের নাগরিক সংকট—বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও যাতায়াত ব্যবস্থার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। একই সঙ্গে বংশালের পুরোনো পুকুরটির পাড় ভেঙে আশপাশের ভবনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার বিষয়টি উল্লেখ করে তা দ্রুত সংস্কারের দাবি জানান।

​ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, “বংশাল পুরান ঢাকার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি এলাকা। এখানকার পুরোনো পুকুরটির পাড় ভেঙে যাওয়ায় আশপাশের বাসাবাড়ি ও ভবন চরম ঝুঁকিতে রয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয় চাহিদা ও জনস্বার্থ বিবেচনায় পুকুরটি সংরক্ষণ করা জরুরি।”

​তিনি আরও বলেন, “পুকুরটি সিটি কর্পোরেশনের অধীনে না এলে সেখানে সরকারি তহবিলে উন্নয়নকাজ করা সম্ভব নয়। স্থানীয় মুরুব্বিরা এটি ডিএসসিসির ব্যবস্থাপনায় বুঝিয়ে দেওয়া মাত্রই আমরা কাজ শুরু করব। এটিকে সৌন্দর্যবর্ধন, লাইটিং ও সবুজায়নের মাধ্যমে একটি আধুনিক পার্কের আদলে গড়ে তোলা হবে, যেন সব বয়সের মানুষ এখানে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারেন।”

​প্রশাসক জানান, সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের জন্য ডিএসসিসির প্রধান প্রকৌশলীর নেতৃত্বে একটি কারিগরি দল দ্রুতই বংশালের পুকুরটি পরিদর্শনে যাবে। স্থানীয় জনপ্রতিনিধি ও পঞ্চায়েত কমিটির সার্বিক সহযোগিতা নিয়ে পুরান ঢাকার এই ঐতিহ্য রক্ষায় ডিএসসিসি প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০