Hafizur Rahman
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ মীমাংসা করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ মীমাংসা করতে গিয়ে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন দৈনিক সংগ্রামের সোনারগাঁ সংবাদদাতা সাংবাদিক জয়নাল আবেদীন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

২৩ সেপ্টেম্বর (বুধবার) সোনারগাঁয়ের বারদীতে জমির বিরোধ মীমাংসা করতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিক জয়নাল আবেদীন। হামলায় তিনি মাথা ও হাতে গুরুতর জখম হন। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার ভাইদেরও পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সাংবাদিক জয়নাল আবেদীন জানান, তার বড় ভাইয়ের সঙ্গে প্রতিবেশী নবীর হোসেনের বাথরুম সংস্কার নিয়ে বিরোধ চলছিল। ইতোমধ্যে তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার সকালে তার বড় ভাই রাজমিস্ত্রি নিয়ে ২০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত বাথরুমটি সংস্কার করতে গেলে নবীর হোসেন ও তার লোকজন তার বড় ভাইয়ের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

জয়নাল আবেদীন আরও জানান, খবর পেয়ে তিনি দুই পক্ষের বিরোধ মীমাংসা করতে সেখানে যান। এ সময় তাকে কোনো উস্কানি ছাড়াই লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে হামলা করা হয় বলে অভিযোগ করেন তিনি। এতে তার মাথা ও কপালে গুরুতর জখম হয়। এর আগেও তার ভাই ও পরিবারের সদস্যদের ওপর হামলা এবং বিভিন্ন সময় হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

সাংবাদিক জয়নাল আবেদীন বলেন, “আমার ওপর এই হামলার বিচার চাই। আমি ইতোমধ্যে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছি।”

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক বলেন, “আপনি অভিযোগ দিয়ে যান। তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০