প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুশাসন নিশ্চিতকরণে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামে জেলা পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের অভিনন্দন কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুশাসন নিশ্চিতকরণে সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় আয়োজিত সম্মেলনে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অংশগ্রহণ ও সুশাসন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম।
আলোচনায় প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক, অর্থনৈতিক ও নাগরিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি সরকারি সেবায় তাদের কার্যকর অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় জেলা পর্যায়ের প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
সম্মেলনে কুড়িগ্রাম জেলার প্রতিবন্ধী ব্যক্তিদের শতাধিক প্রতিনিধি ছাড়াও সামাজিক সংগঠন মানুশিকা, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), ক্রিশ্চিয়ান এইড এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন