Hafizur Rahman
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামি গ্রেপ্তার

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোছাঃ পেয়ারা বেগম (৪৬)’কে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি-৩ এবং এসআরবি-১১ এর যৌথ আভিযানিক দল।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, এসআরবি বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমন, বেআইনি অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার, সাইবার অপরাধ, গুম, ভূমি দস্যুতা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মানব পাচার, অপহরণ এবং মানবতা বিরোধী অপরাধে জড়িতদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এরই ধারাবাহিকতায়, এসআরবি-৩ ও এসআরবি-১১ এর যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোছাঃ পেয়ারা বেগম (৪৬), পিতা-আকাম উদ্দিন ভূঁইয়া, সাং-কলসমা (সোয়ার বাড়ী), থানাঃ রামগঞ্জ, জেলাঃ লক্ষীপুর’কে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভুলতা গাউছিয়া এলাকা হতে ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১৮৫০ ঘটিকায় গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামির বিরুদ্ধে ঢাকা মহানগরীর লালবাগ থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯(১) এর টেবিলের ৩(খ)/২৫ একটি মাদক মামলা রুজু হয় (মামলা নং-১৪, তারিখ ১৪/০৩/২০১৬)। উক্ত মামলার প্রেক্ষিতে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯(১) এর টেবিলের ৩(খ)/২৫ ধারা মোতাবেক অতিরিক্ত দায়রা আদালত ৬ষ্ঠ আদালত, ঢাকা কর্তৃক ২৭ এপ্রিল ২০২২ তারিখে যাবজ্জীবন সাজা প্রদান করা হয়। উল্লেখ্য যে, মামলা রুজু হওয়ার পর থেকে উক্ত আসামি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক অবস্থায় নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে জীবন যাপন করে আসছিল। উক্ত মামলার প্রেক্ষিতে লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার অধিযাচনের ভিত্তিতে এসআরবি-৩ এর একটি চৌকষ আভিযানিক দল ধৃত আসামির অবস্থান শনাক্ত করে এসআরবি-১১ এর সহায়তায় মোছাঃ পেয়ারা বেগম (৪৬)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০