Hafizur Rahman
২৫ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জলসিঁড়ি প্রকল্পে ন্যায্য মূল্য ও বিকল্প জমির দাবিতে রূপগঞ্জে আলোচনা সভা

মো.রিয়াদ- রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ উপজেলায় কায়েতপাড়া ইউনিয়নে জলসিঁড়ি আবাসন প্রকল্পের সীমানা নির্ধারণ এবং অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য পরিশোধ ও জমির পরিবর্তে আনুপাতিক হারে বিকল্প জমি বা প্লট আদায়ের দাবিতে দুই ইউনিয়নের ১৪টি গ্রামের অধিবাসীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মাঝিনা আহমাদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে ‘পৈতৃক ভিটা মাটি সংরক্ষণ পরিষদ’-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় রূপগঞ্জ ও নারায়ণগঞ্জের ক্ষতিগ্রস্ত ১৪টি গ্রামের শতাধিক সাধারণ জনগণ, ভুক্তভোগী জমির মালিক এবং স্থানীয় অধিবাসীরা উপস্থিত হয়ে তাঁদের দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ ও দাবি-দাওয়া তুলে ধরেন।

সমাবেশে বক্তারা বলেন, জলসিঁড়ি প্রকল্পের কারণে স্থানীয় অনেক অধিবাসী তাঁদের পৈতৃক ভিটা-মাটি ও কৃষিজমি হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বক্তারা স্পষ্টভাবে তিনটি প্রধান দাবি উত্থাপন করেন: ১. জলসিঁড়ি আবাসন প্রকল্পের সুনির্দিষ্ট সীমানা (ডিমার্কেশন) অনতিবিলম্বে নির্ধারণ করতে হবে। ২. অধিগ্রহণকৃত সব জমির জন্য বর্তমান বাজারদর অনুযায়ী উপযুক্ত ও ন্যায্য মূল্য প্রদান করতে হবে। ৩. যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে, তাঁদের পুনর্বাসনের স্বার্থে আনুপাতিক হারে বিকল্প জমি বা প্লট বরাদ্দ দিতে হবে।
‘পৈতৃক ভিটা মাটি সংরক্ষণ পরিষদ’-এর নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, নিজেদের পৈতৃক সম্পত্তি ও মৌলিক অধিকার রক্ষায় স্থানীয় বাসিন্দারা ঐক্যবদ্ধ। অবিলম্বে যদি এসব যুক্তিসঙ্গত দাবি পূরণ করা না হয়, তবে ১৪টি গ্রামের অধিবাসীদের সাথে নিয়ে আরও কঠোর সামাজিক ও আইনি কর্মসূচি ঘোষণা করা হবে।
উক্ত আলোচনা সভায় ‘পৈতৃক ভিটা-মাটি সংরক্ষণ পরিষদ’-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পেশাজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন ও সংহতি প্রকাশ করেন— ব্যাংকার আবু বক্কর সিদ্দিক, হোসেন ব্যাপারী, পেশকার শামসুদ্দিন, রফিকুল ইসলাম রফিক, দলিল লেখক গুলজার হোসেন, আহসান উল্লাহ মাস্টার, অ্যাডভোকেট নাজমুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০