খায়রুল খন্দকার- টাঙ্গাইল প্রতিনিধি।
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক কারবারের অভিযোগে সুরমান নামে এক ব্যক্তির বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্যের কারবারের সঙ্গে জড়িত। তার কারণে এলাকার যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মাদক ব্যবসা বন্ধে স্থানীয়ভাবে একাধিকবার সতর্ক করা হলেও অভিযোগ রয়েছে, তাতে কোনো পরিবর্তন হয়নি।
এরই মধ্যে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে শুক্রবার (২৫ (সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর স্থানীয় লোকজন ওই ব্যক্তির বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়। এ সময় বাড়ির বিভিন্ন স্থাপনা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, এলাকায় মাদকবিরোধী পরিবেশ নিশ্চিত করতে তারা প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। তবে আইন নিজের হাতে তুলে নিয়ে বাড়িঘর ভাঙচুরের ঘটনাকেও তারা সমর্থন করেন না। তাদের দাবি, মাদক কারবারের অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
মন্তব্য করুন