Hafizur Rahman
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার পর পিকআপ চালককে ১০ হাজার টাকা জরিমানা

মাগুরা শহরের ভায়না মোড়ে ট্রাফিক পুলিশের সঙ্গে এক পিকআপ চালকের বাকবিতণ্ডার ঘটনার পর যানবাহনের ফিটনেস সংক্রান্ত অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঝিনাইদহ থেকে কাঁচামাল বোঝাই একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৩-৪২৬৪) শহরের ভায়না মোড়ে পৌঁছালে কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল সেটিকে থামার সংকেত দেন। গাড়িটির চালক মো. সুজন (পিতা: বিল্লাল শেখ) ফরিদপুর জেলার সালথা উপজেলার বড় সালদিয়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ি থামানোর পর চালক ও ট্রাফিক কনস্টেবলের মধ্যে কথাকাটাকাটির সৃষ্টি হয়। একপর্যায়ে চালক উপস্থিত ট্রাফিক সার্জেন্টের কাছে বিষয়টি তুলে ধরেন। পরে সার্জেন্ট সুব্রত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পিকআপটি ভায়না মোড় ট্রাফিক বক্সের সামনে নিয়ে আসেন। সেখানে চালক মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা টিআই শাহীন ঘটনাস্থলে আসেন। অভিযোগ রয়েছে, পরে চালকের মোবাইলে ধারণকৃত ভিডিও মুছে ফেলা হয় এবং ফিটনেস সনদ না থাকার অভিযোগে পিকআপটির বিরুদ্ধে ১০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়।

ঘটনার বিষয়ে চালক মো. সুজন দাবি করেন, ট্রাফিক পুলিশের সঙ্গে কোনো অসৌজন্যমূলক আচরণ তিনি করেননি। ঘটনার ভিডিও ধারণ করার পর তাঁর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

অন্যদিকে ভিডিও মুছে ফেলার বিষয়টি নিয়ে ট্রাফিক বিভাগের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) শাহীন বলেন, যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও ফিটনেস সংক্রান্ত ত্রুটি পাওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০