Hafizur Rahman
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে শক্তিশালী ঝড়, বাড়ছে দুর্যোগের শঙ্কা

যুক্তরাষ্ট্রের জনবহুল উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর দিকে প্রবল বেগে এগিয়ে আসছে শক্তিশালী ঝড় ‘নরইস্টার’ (Nor’easter)। প্রলয়ঙ্করি এই ঝড়ের প্রভাবে উপকূলবর্তী লাখ লাখ বাসিন্দাকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছে মার্কিন আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া, সমুদ্রের দানবীয় ঢেউ এবং উপকূল প্লাবিত ক্ষতিকারক বন্যার আশঙ্কায় সার্বিক জনজীবন বিপর্যস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ঝড়ের আগাম সতর্কতায় নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ইতোমধ্যে নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও ওয়েস্টচেস্টারে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। একই সঙ্গে সাধারণ মানুষকে ঝড়টিকে হালকাভাবে না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে নিউ জার্সির গভর্নর মিকি শেরিলও উপকূলীয় বন্যা ও সৈকত ভাঙন মোকাবিলায় ৮টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন।

মেগা বিনোদন অনুষ্ঠান বাতিল ও গণপরিবহন সতর্কতা:

দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে ম্যাসাচুসেটসে বিশ্বখ্যাত পপ তারকা এড শিরানের সপ্তাহান্তের একক কনসার্ট স্থগিত করা হয়েছে। এছাড়া নিউইয়র্ক সিটির ঐতিহ্যবাহী ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল’ এবং মেরিল্যান্ডের ‘ওশান স্যালিং সংগীত উৎসব’ বাতিল ঘোষণা করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং প্রধান প্রধান বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচলে বড় ধরনের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।

উত্তাল সমুদ্র ও ঝোড়ো হাওয়ার গতিবেগ:

ইতিমধ্যেই উত্তর ক্যারোলিনার আউটার ব্যাংকস এলাকায় ১৯ ফুট উঁচু ঢেউ রেকর্ড করা হয়েছে। শনিবার পর্যন্ত আউটার ব্যাংকস থেকে নিউ জার্সি এবং রোববার পর্যন্ত নিউ ইংল্যান্ড উপকূলে ১২ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ফুট বেশি উচ্চতার জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, জার্সি শোর, রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটস উপকূলে ঘণ্টায় ৬০ মাইল বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। অন্যদিকে নিউইয়র্ক সিটিতে বাতাসের গতি হতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ মাইল।

বৃষ্টিপাত ও ঝড়ের সময়সীমা:

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল থেকে নিউ জার্সি থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত মুষলধারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শনিবারই ঝড়টি তার সর্বোচ্চ শক্তিশালী রূপ ধারণ করবে। বোস্টন, রোড আইল্যান্ড, নিউ জার্সির উপকূল এবং লং আইল্যান্ডে ৪ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

রোববার ঝড়ের তীব্রতা কিছুটা কমলেও এটি স্থায়ী থেকে ধীরে ধীরে দুর্বল হবে। সোমবার নিউ ইংল্যান্ডের দিকে সরে গিয়ে আগামী মঙ্গলবারের মধ্যে নরইস্টারের প্রভাব পুরোপুরি কেটে যেতে পারে।

তথ্যসূত্র: এবিসি নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০