Hafizur Rahman
২৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাবার বুকে ছেলের চাকু: পীরগাছায় মর্মান্তিক হত্যাকাণ্ড

রংপুরের পীরগাছায় শাশুড়ীকে সম্মান ও আপ্যায়ন না করায় বাবার চড় খেয়ে ক্ষোভে পিতা মহুবার রহমানকে (৫৫) বুকে চাকু মেরে নির্মমভাবে হত্যা করেছে ছেলে হাসানুর রহমান (২২)। গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টার পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মহুবার রহমানের ছেলে হাসানুরের সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন সকালে হাসানুরের শাশুড়ীসহ কয়েকজন তাঁদের বাড়িতে এলে হাসানুর তাঁদের বসার অনুরোধ বা আপ্যায়ন করেননি। এতে বাবা মহুবার রহমান ছেলেকে শাশুড়ীকে সম্মান ও আপ্যায়ন করতে নির্দেশ দেন। কিন্তু ছেলে কথা না শোনায় ক্ষিপ্ত হয়ে বাবা তাঁকে একটি চড় মারেন।
​পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, শাশুড়ীর সামনে বাবার চড় খাওয়াকে অপমানজনক মনে করে চরম ক্ষুব্ধ হয় হাসানুর। একপর্যায়ে ঘর থেকে ধারালো চাকু এনে বাবার বুকে বসিয়ে দেয় সে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মহুবার রহমানের মৃত্যু হয়।
​ওসি আরও জানান, ঘটনার পর থেকে পলাতক ঘাতক ছেলেকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০