Hafizur Rahman
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোণায় মাটির নিচ থেকে নারীর মরদেহ উদ্ধার

সাদিকুল ইসলাম আবির- নেত্রকোণা জেলা প্রতিনিধি।

নেত্রকোণা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের কাঠপোরা গাংয়ের পাড় থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, কাঠপোরা গাংয়ের পাড়ে সন্দেহজনক অবস্থায় এক ব্যক্তিকে পুলিশ আটক করার পর ঘটনাটি সামনে আসে। প্রাথমিকভাবে অভিযোগ উঠেছে, ওই ব্যক্তি তার স্ত্রীকে ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ মাটির নিচে লুকিয়ে রাখেন।
এ সময় নিহত নারীর পরিহিত বোরকা, টাকা ও অন্যান্য জিনিসপত্র এক জায়গায় এবং মরদেহ অন্য জায়গায় মাটির নিচে লুকিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।
নিহত নারীর বাড়ি নেত্রকোণার কাঠলী এলাকায় বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি ১৯ সেপ্টেম্বর ঘটলেও প্রায় এক সপ্তাহ পর ২৭ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে।
তবে ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০