Hafizur Rahman
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে পুলিশের অভিযানে অস্ত্র ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার

এনামুল হক, ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:

পাবনার ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও চায়না রাইফেলের ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ আগস্ট) রাতে উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার (২৮ আগস্ট) বেলা ১টার দিকে ফরিদপুর থানা কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনজুরুল হাসান মাসুদ।

পুলিশ সূত্রে জানা যায়, ওসি মোঃ মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এসআই আরিফুল ইসলামসহ পুলিশের একটি দল হাদল ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় কুচলিয়া গ্রামের পাকা রাস্তার পাশে তল্লাশি চালানো হয়। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে একটি বটগাছের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি বস্তা থেকে দেশীয় অস্ত্র ও চায়না রাইফেলের ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে ওসি বলেন, পুলিশের কাছে তথ্য রয়েছে যে, কথিত নকশাল বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে জলাশয় ও জমি দখল, চাঁদাবাজি, লুটতরাজ, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। হাদল এলাকায় অতীতে হত্যা ও গুমের মতো ঘটনাও ঘটেছে এবং এসব ঘটনায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানান তিনি।

ওসি আরও বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ পুলিশকে জানানোর জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০