Hafizur Rahman
২৮ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাকসামে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ

রিয়াদ হোসাইন- লাকসাম প্রতিনিধিঃ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের সহায়তায় কুমিল্লার লাকসামে টিন বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে লাকসাম উপজেলা কমপ্লেক্সের সামনে এ টিন বিতরণ করা হয়।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের উদ্যোগে এসব টিন দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত ও দুস্থ মানুষের হাতে টিন তুলে দেন লাকসাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লাকসাম পৌরসভার মেয়র পদপ্রার্থী মোশারফ হোসেন মুশু।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইমরান হোসেন মিলন, লাকসাম পৌরসভা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা, ছাত্রদলের সাবেক সভাপতি মিঠু, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী হায়দার মামুন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি জাকির, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক রাজু ও নাজমুল হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা।

আয়োজকেরা জানান, প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হয়েছে। দুর্যোগকবলিত মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তারা।

টিন পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। ঘর পুনর্নির্মাণে এ সহায়তা কিছুটা হলেও কাজে আসবে বলে জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০