Hafizur Rahman
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

মো:রাজিবুল ইসলাম বাবু- নাটোর প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বাগাতিপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঘোরলাজ মহল্লায় ইউএনও পার্কের প্রায় ৫০০ মিটার পশ্চিমে ফুটবল মাঠসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঘোরলাজ মহল্লার মৃত তাইজুল ইসলামের ছেলে রিপন আলী (৪০), ইমদাদুল হকের ছেলে সুন্নাতুল ইসলাম প্রামানিক ওরফে পাপ্পু (২২) এবং আহসান কবিরের ছেলে নাইমুল হক ওরফে হিমু (২৭)।

এসআরবি-৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইউএনও পার্ক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় লালপুরের দিক থেকে আসা একটি মোটরসাইকেলের তিন আরোহীকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে রিপন আলীর শার্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মোটরসাইকেলযোগে লালপুরের মিল্কিপাড়া থেকে বাগাতিপাড়ায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানায়।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাগাতিপাড়া থানায় মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০