Hafizur Rahman
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনারগাঁও সাত বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগকে অপপ্রচার বলে দাবি করে সংবাদ সম্মেলন

সাহাদাৎ হোসেন চৌধুরী- সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধের বিরুদ্ধে প্রচারিত অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তাঁর ছেলে রুহুল আমিন সুমন।
মঙ্গলবার দুপুরে উপজেলার উদ্ভবগঞ্জ এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অভিযুক্ত বৃদ্ধের নাম ওবায়দুল হক। তিনি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে রুহুল আমিন সুমন দাবি করেন, বুধবার তাঁর বাবার বিরুদ্ধে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ তোলা হয়। পরে উপজেলা বিএনপির নেতা মজিবুর রহমান, তাঁর ভাগিনা সার্ভেয়ার সোলায়মান, সোহেল, তাবারক, রনি, শরিফসহ ১০-১২ জন তাঁর বাবার কাছ থেকে জোরপূর্বক স্ট্যাম্পের মাধ্যমে তিন শতাংশ জমি লিখে নেন। পাশাপাশি ৫ লাখ টাকা দাবি করেন। এ টাকা ৫ দিনের মধ্যে পরিশোধ না করলে ওই জমি দখলে নেবেন মুজিবুর রহমান।
তিনি বলেন, তাঁর বাবা স্থানীয় একটি মুদি দোকান পরিচালনা করেন। শারীরিকভাবে অসুস্থ ও অক্ষম হওয়ায় তাঁকে নিয়মিত চিকিৎসা করাতে হয়। তাঁর দাবি, শিশুটিকে ধর্ষণের ঘটনায় তাঁর বাবা জড়িত নন।
রুহুল আমিন সুমন বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার বাবা যদি ঘটনায় জড়িত থাকেন, তাহলে তদন্ত করে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর তিনি জড়িত না থাকলে মিথ্যা অপবাদ থেকে মুক্তির দাবি জানান। এছাড়াও অপ প্রচারে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে শিশুটিকে ধর্ষণের অভিযোগ এবং জোর করে জমি লিখে নেওয়ার বিষয়ে বক্তব্য জানতে উপজেলা বিএনপির নেতা মজিবুর রহমানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে খুদে বার্তা পাঠিয়েও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০