Hafizur Rahman
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূল্লী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় সভা।

মোঃ আশরাফুল ইসলাম- ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে ভূল্লী উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাংবাদিকদের সাথে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভূল্লী থানার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ভূল্লী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা সমাজের বিভিন্ন সমস্যা ও অপরাধের চিত্র প্রশাসনের সামনে তুলে ধরতে পারেন।
মতবিনিময় সভায় ভূল্লী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এলাকার মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরা আমাদের দায়িত্ব। একই সঙ্গে ভুয়া তথ্য, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা থাকলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা সম্ভব। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ভূল্লী থানার অফিসার ইনচার্জ ওসি নূরে আলম সিদ্দিকী, সেকেন্ড অফিসার (এসআই) রাশেদুজ্জামান, ভূল্লী উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মো. মামুনুর রশিদ (মামুন) (বাংলা টিভি), সহ-সভাপতি মো. আব্দুল্লাহ হক (দৈনিক সোনালী খবর/দৈনিক উত্তরা) এবং সাধারণ সম্পাদক মো. শাহীন আলম (দৈনিক যুগের আলো)।
যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু রানা (দৈনিক ঢাকার ডাক) ও মো. আশরাফুল ইসলাম (দৈনিক নাগরিক ভাবনা), দপ্তর সম্পাদক মো. আসিফ কামাল (দৈনিক দেশ বার্তা), অর্থ সম্পাদক মো. বেলাল হোসেন (দৈনিক স্বাধীন ভোর), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুর ইসলাম (দৈনিক আলোকিত কণ্ঠ) এবং ক্রীড়া ও সাহিত্যবিষয়ক সম্পাদক মো. রাকিব হাসান (দৈনিক চেতনার বাংলাদেশ)।
কার্যনির্বাহী সদস্য মো. নাজিমুল ইসলাম (দিগন্তের কাগজ) ও মো. সুয়েল রানা (নয়া সংবাদ)।
সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে পুলিশ ও সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০