নেত্রকোণা পুলিশ লাইনসের প্যারেড গ্রাউন্ডে পুলিশ সদস্যদের ড্রেসরুলস, শৃঙ্খলা ও প্যারেডের মান উন্নয়নের লক্ষ্যে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) সকালে নেত্রকোণা পুলিশ লাইনসের প্যারেড গ্রাউন্ডে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম।
প্যারেড পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখা এবং প্যারেডের মান আরও উন্নয়নের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এ সময় তিনি কুচকাওয়াজে অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান। পাশাপাশি দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান। পরে সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে মাস্টার প্যারেডের সমাপ্তি ঘোষণা করা হয়।
মাস্টার প্যারেডে নেত্রকোণা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আর/কে
মন্তব্য করুন