সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনারগাঁও কাঁচপুরের বাস টার্মিনাল দ্রুত সম্পন্ন হওয়ার আশ্বাস দিলেন ডিএসসিসি

রাজধানী ঢাকার অভ্যন্তরীণ তীব্র যানজট নিরসন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর বাস টার্মিনাল নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি জানান, সায়েদাবাদ থেকে চট্টগ্রামগামী দেশের প্রায় ১৬টি জেলার দূরপাল্লার বাস এই নবনির্মিত কাঁচপুর টার্মিনালে স্থানান্তর করা হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে নির্মাণাধীন বাস টার্মিনাল পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ডিএসসিসি প্রশাসক বলেন, যত দ্রুত সম্ভব এই টার্মিনালের অবকাঠামোগত কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। কাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই খুব শিগগিরই নির্দিষ্ট কিছু রোডের বাস এখানে পরীক্ষামূলকভাবে (ট্রায়াল রান) চলাচলের ব্যবস্থা করা হবে। পাশাপাশি সায়েদাবাদ টার্মিনাল থেকে ট্রানজিট অবস্থায় থাকা বাসগুলোর নির্বিঘ্নে আসা-যাওয়ার জন্যও যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হচ্ছে।

রাজধানীর সার্বিক পরিবহন খাত পুনর্গঠন ও আধুনিকায়নে নেওয়া সুদূরপ্রসারী পরিকল্পনার কথা তুলে ধরে আবদুস সালাম আরো জানান, ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানের বাস টার্মিনালটি বুড়িগঙ্গার ওপারে সরিয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর জন্য ইতোমধ্যে জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রকল্পের বর্তমান অগ্রগতি ও বাজেট সম্পর্কে প্রশাসক বলেন, যাত্রী ও পরিবহন শ্রমিকদের ভোগান্তি কমাতে আপাতত একটি অস্থায়ী শেড নির্মাণ করে কাঁচপুর টার্মিনালের প্রাথমিক কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পুরো কাঁচপুর বাস টার্মিনাল প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ৫০ কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০