নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলাহাট সীমান্তে বিজিবি’র উদ্যোগে মাসব্যাপী “ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ ” উদ্বোধন

ভোলাহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী সেক্টরের সার্বিক নির্দেশনায় ও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র উদ্দ্যোগে উপজেলায় মাসব্যাপী “ইলেকট্রিক্যাল এণ্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ” কর্মসূচী আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

এলক্ষ্যে বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে এই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। সীমান্তবর্তী এলাকার মোট ২৫ জন বেকার যুবক এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণার্থীদের বহুতল ভবন ও বাসাবাড়ীতে নিরাপদ বিদ্যুৎ সংযোগ, বৈদ্যুতিক ত্রুটি নিরসন ও নিরাপত্তার সঙ্গে ইলেকট্রনিক সরঞ্জাম স্থাপন (সেটিং)-এর ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে। সীমান্ত এলাকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তাদের দূরে রাখা।

​প্রশিক্ষণ উদ্বোধনের প্রাক্কালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, বিজিবি ভবিষ্যতেও মানবকল্যাণ ও সীমান্ত এলাকার সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী অব্যাহত রাখবে।

ভোলাহাট উপজেলার আলালপুর দারুস সুন্নাহ্ দাখিল মাদ্রাসায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণ পরিচালনায় সহযোগিতা করছে চাঁপাইনবাবগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজ, যেখানকার ইলেকট্রিক্যাল বিভাগের দুই জন দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক নিয়মিত ক্লাস পরিচালনা করবেন।

​অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষকবৃন্দ এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০