নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর ২০২৬, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তের চেষ্টা

​নারায়ণগঞ্জের সোনারগাঁর কাঁচপুর ব্রিজ সংলগ্ন ও বন্দর থানা এলাকার হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের সামনের শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির (বয়স আনুমানিক ৩০-৩৫ বছর) মরদেহ উদ্ধার করেছে কাঁচপুর নৌ পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এই মরদেহ উদ্ধার করা হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের সামনের শীতলক্ষ্যা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি তাৎক্ষণিকভাবে কাঁচপুর নৌ পুলিশকে জানানো হয়। খবর পেয়ে কাঁচপুর রিভার ফাঁড়ির পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

​এ বিষয়ে কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর জানান, উদ্ধারকৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তার মুখে হালকা দাড়ি রয়েছে। দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে গায়ের চামড়া ফ্যাকাশে হয়ে যাওয়ায় প্রকৃত রঙ বোঝা সম্ভব হয়নি এবং মরদেহের পরনে কেবল একটি আন্ডারওয়ার ছিল, অন্য কোনো পোশাক ছিল না।

​পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য আশপাশের থানাসমূহে বার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি পিবিআই-এর ফিঙ্গারপ্রিন্ট টিমসহ অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

​নিহত ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত অজানা থাকায় কাঁচপুর রিভার পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে। যদি আপনাদের পরিচিত কেউ নিখোঁজ থেকে থাকেন কিংবা এই বিষয়ে কোনো ধরনের তথ্য জানা থাকে, তবে অবিলম্বে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো যোগাযোগ নাম্বার ০১৩২০-১৬৪৩৫৪ (ডিউটি অফিসার, কাঁচপুর রিভার পুলিশ ফাঁড়ি)।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০