মোঃ দুলাল সরকার, গজারিয়া উপজেলা প্রতিনিধি
১ অক্টোবর ২০২৬, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গজারিয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে জনতার ঢল

মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট ও ভবেরচর সমিতি মার্কেট এলাকায় হাজার হাজার নেতাকর্মী আর সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকেই উপজেলার মেঘনা ব্রিজের পূর্ব প্রান্ত ও ভবেরচর সমিতি মার্কেট থেকে মহাসড়কের কুমিল্লামুখী লেনে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে নেতাকর্মীরা সারিবদ্ধভাবে অবস্থান গ্রহণ করেন। এ সময় সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ, সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, রফিকুল ইসলাম ভিপি মাসুম, এম ইসহাক আলী, মো. আহসান উল্লাহ, মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সদস্যসচিব মোজাম্মেল হক মুন্নাসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। এ সময় মো. কামরুজ্জামান রতন বলেন, ‘প্রধানমন্ত্রী ফেনী যাওয়া উপলক্ষে ঢাকা থেকে ফেনী পর্যন্ত প্রতিটি নির্বাচনী এলাকায় নেতাকর্মীরা অভিবাদন জানানোর জন্য অপেক্ষা করছেন। মুন্সিগঞ্জ-৩ আসনের সাধারণ মানুষ, কৃষক, জেলে, যুবক, ছাত্রসহ বিএনপির নেতাকর্মীরাও তাদের অবস্থান তুলে ধরার জন্য মহাসড়কে অবস্থান করছেন।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীও আমাদের অভিবাদনের জবাবে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন।’

তিনি জানান, প্রধানমন্ত্রী কর্তৃক ‘কৃষক কার্ড’ বিতরণের ঐতিহাসিক পাইলট প্রকল্পে সারা দেশের মধ্যে গজারিয়া উপজেলা অন্তর্ভুক্ত হওয়া গজারিয়াবাসীর জন্য এক অনন্য গৌরবের বিষয়। এ সময় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০