কিশোরগঞ্জ প্রতিনিধি
১ অক্টোবর ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে আইনজীবী সমিতির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

আইনজীবি সমিতির সম্পাদক এড. আমিনুল ইসলাম রতন এর বিরুদ্ধে কুচক্রী মহলের মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন চত্বরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বিক্ষুদ্ধ আইনজীবীরা বলেন, গত ২৮ সেপ্টেম্বর বড়িবাড়ী ইউনিয়নের পাটকাহানিয়া (ভুগলী) নদী নিয়ে আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে মানববন্ধন ও বিভিন্ন বক্তব্য দেওয়া হয়। তাদের দাবি, ওই মানববন্ধন ও বক্তব্যের অভিযোগগুলো মিথ্যা, অপপ্রচারমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।
এ সময় আইনজীবীরা ব্যানার নিয়ে প্রতিবাদ মিছিল করে সমাবেশে বক্তব্য রাখেন এডভোকেট এম এম হিলালী, এড. জেসমিন সুলতানা কবিতা, এড. শওকত কবীর খোকন, এড. জামাল উদ্দিন খান মার্শাল, এড. আব্দুল্লাহ আল বোখারী,এড. সাজবীন সুলতানা, এড. মীর সাখাওয়াত হোসেন, এড. নাদিরা সুলতানা সোমা । তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের পাশাপাশি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের মাধ্যমে একজন প্রথীতযশা আইনজীবীর পেশাগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা রুখে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।এছাড়াও এডভোকেট আমিনুল ইসলাম রতন জন সংশ্লিষ্ট ছিলেন। তিনি ইটনার সাবেক উপজেলা চেয়ারম্যানও ছিলেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার এর কাছে স্বারকলিপি প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০