আল মামুন মিলন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি
১ অক্টোবর ২০২৬, ৭:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেফতার

দিনাজপুর পার্বতীপুর পৌর এলাকার সাহেবপাড়ায় বাবুলি আক্তার(২৫)নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রহস্যজনক এই মৃত্যু স্বাভাবিক নাকি পরিকল্পিত এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনাও। ঘটনাকে কেন্দ্র করে স্বামী রাজুকে(২৮) রেলথানায় পুলিশ হেফাজতে নেয়ার পর রাতভর জিঞ্জাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার (১অক্টোবর) সকালে দিনাজপুর জেল হাজতে পাঠিয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়ির শোয়ার রুমে এই রহস্যজনক মৃত্যুর ঘটনাটি ঘটে।
জানা যায়, বাবুলির পরিবারে দাম্পত্য কলহ লেগেই থাকতো প্রায় সময়। ঘটনার রাতেও স্বামী রাজুর সাথে কথা কাটাকাটির এক সময় ঘুমিয়ে পড়ে বাবুলি।
সকাল হলেও ঘর থেকে না বেরুলে শাশুড়ি আয়শা বেগম বাবুলিকে ডাক চিৎকার করেও কোন সাড়া শব্দ না পেয়ে শোয়ার ঘরে ঢুকে অচেতন অবস্থায় দেখতে পায় তাকে। প্রতিবেশীর সহায়তায় স্থানীয় ল্যাম্ব হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোসনা করেন।
এদিকে মৃত্যুর ঘটনার থানায় মামলা দায়ের হলে অভিযুক্ত স্বামী রাজুকে আটক করে জিঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর জেল হাজতে পাঠিয়েছে রেল পুলিশ।
রেলওয়ে থানার ওসি মাহমুদ উন নবী জানান, লাশ মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য ও প্রকৃত কারন উদঘাটনে কাজ করছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০