স্টাফ রিপোর্টার
২ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪নং ইয়ারপুর ইউপির রাজস্ব হিসাব নিয়ে প্রশ্ন, সচিব আফজালের বিরুদ্ধে গোপন বৈঠক নানা অভিযোগ

​সাভারের আশুলিয়ার ৪ নম্বর ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. আফজাল হোসেনের বিরুদ্ধে ট্রেড লাইসেন্স ও কর আদায়ে অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায় এবং রাজস্বের হিসাবে গরমিলসহ বেশ কিছু অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, দাপ্তরিক নথিপত্রে উল্লিখিত পরিমাণের চেয়েও বেশি টাকা নেওয়া হয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে রসিদ, ভাউচার, রাজস্ব রেজিস্টার, অনলাইন রেকর্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখার জোর দাবি উঠেছে।
​একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কাগজপত্রে মোট ১০,২৩০ টাকার কথা উল্লেখ থাকলেও আদায় করা হয়েছে ৮০,০০০ টাকা। অন্যদিকে আরেকটি প্রতিষ্ঠানের কাছ থেকে ২ লাখ ৪০ হাজার টাকা নেওয়ার অভিযোগের বিপরীতে রসিদে উল্লেখ রয়েছে ২ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া প্রশাসক পরিবর্তন, কথিত বদলি ঠেকাতে ১০–১২ লাখ টাকার লেনদেন, দাপ্তরিক কাজে বহিরাগতদের যুক্ত করা এবং ব্যক্তিগত গাড়ি ঢাকা মেট্রো প ১৩-৬১১৮ ব্যবহারের মতো অভিযোগও রয়েছে।
​স্থানীয় বাসিন্দারা ২০২৫-২৬ অর্থবছরে ইউনিয়ন পরিষদের যাবতীয় রাজস্ব আদায়ের পূর্ণাঙ্গ অডিট এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সরকারি নথি যাচাইয়ের মাধ্যমে উক্ত সচিবের কথিত সম্পদের মালিকানা ও অর্থের উৎস তদন্তের আহ্বান জানিয়েছেন তারা। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং মিথ্যা প্রমাণিত হলে তদন্তের মাধ্যমেই তা স্পষ্ট করার দাবি জানান স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ১২৩ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক ও ৬২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যা, চাকুসহ একজন গ্রেপ্তার

৩

সোনারগাঁও ক্রসিংয়ে পুলিশ সার্জেন্ট পলাশের তৎপরতায় অপহৃত দুই শিশু উদ্ধার

৪

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: শিল্পমন্ত্রী

৫

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

৬

ঠাকুরগাঁওয়ে ৩ বছরের শিশুকে নির্জনে নিয়ে ধর্ষণ, ধর্ষক হৃদয় চন্দ্র পলাতক

৭

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ ৪ বারে এনবিআরের অভিযান, বিপুল অবৈধ মদ উদ্ধার

৮

ডিবির হাতে জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৯

কমর উদ্দিন ব্যাপারী জামে মসজিদে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট ইউনুস সুমনের গণসংযোগ ও দোয়া প্রার্থনা

১০

পঁচিশ’শ পিস ইয়াবাসহ নোয়াখালীতে ডিবির হাতে গ্রেফতার

১১

শেনবাগের ১নং ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিরাহিমপুরবাসীর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি

১২

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

১৩

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

১৪

দূর্গা মন্ডপ পরিদর্শন করেন আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম এমপি

১৫

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের নির্মিত মসজিদের উদ্বোধন

১৬

দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে পৌর প্রশাসক জেবুননাহার শাম্মী, আর্থিক অনুদানে মানবিক উদ্যোগের নতুন ধারা

১৭

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১৮

বিশেষজ্ঞের মূল্যায়ণ ছাড়াই মেরামত করা হচ্ছে সোনারগাঁও বড় সরদার বাড়ি

১৯

জাতীয় উপাদানশীলতা দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২০