ঝিনাইদহ প্রতিনিধি
৯ অক্টোবর ২০২৬, ৭:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দত্তনগর কৃষি ফার্মকে গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে অ্যাটর্নি-জেনারেলের উদ্যোগ

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় অবস্থিত প্রায় ২ হাজার ৭শ ৩৭ একর বিস্তৃত দত্তনগর কৃষি ফার্মকে একটি আন্তর্জাতিক মানের গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার প্রস্তাব নিয়ে কৃষিমন্ত্রী ও কৃষি সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি-জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল পৃথকভাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও কৃষি সচিব মো. সেলিম খানের সঙ্গে সাক্ষাৎ করেন। কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর ও কোটচাঁদপুরের সাবেক ছাত্রনেতারাও।
কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে অ্যাটর্নি-জেনারেল বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববর্তী সময়ে তিনি মহেশপুর ও কোটচাঁদপুরের উন্নয়ন নিয়ে স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। সেখানকার মানুষের অন্যতম প্রধান দাবি—দত্তনগর কৃষি ফার্মকে আন্তর্জাতিক মানের একটি কৃষি ও গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা। তাঁর মতে, এমন একটি প্রতিষ্ঠান গড়ে উঠলে কৃষিনির্ভর বাংলাদেশের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে, তরুণ প্রজন্মের জন্য উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এ অঞ্চলের কৃষি ও অর্থনীতিরও ব্যাপক বিকাশ ঘটবে।
কৃষিমন্ত্রী অত্যন্ত মনোযোগের সঙ্গে প্রস্তাবটি শোনেন এবং কৃষিকে অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকারের উন্নয়ন-ভাবনার সঙ্গে এর সামঞ্জস্যের কথা তুলে ধরেন। অ্যাটর্নি-জেনারেল তাঁকে দত্তনগর কৃষি ফার্মসহ মহেশপুর ও কোটচাঁদপুরের বিস্তীর্ণ কৃষি অঞ্চল সরেজমিনে পরিদর্শনের আমন্ত্রণ জানান। কৃষিমন্ত্রী তাঁর সুবিধাজনক সময়ে এলাকা সফরের আশ্বাস দেন।
আলোচনায় অ্যাটর্নি-জেনারেল আরও বলেন, মহেশপুর ও কোটচাঁদপুরের মাটি অত্যন্ত উর্বর। ধান, সবজি ও আমের পাশাপাশি বর্তমানে আঙুর, ড্রাগন ফল, পেয়ারা, কলাসহ বিভিন্ন ধরনের ফল ও কৃষিপণ্য উৎপাদিত হচ্ছে। কিন্তু উৎপাদিত ফলমূল ও কৃষিপণ্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার ও আধুনিক সংরক্ষণব্যবস্থা নেই। তিনি এ অঞ্চলে কৃষিপণ্য, বিশেষ করে ফলমূল সংরক্ষণের জন্য আধুনিক সংরক্ষণাগার ও হিমাগার স্থাপনের অনুরোধ জানান। কৃষিমন্ত্রী বিষয়টি পর্যালোচনা করে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সমন্বিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরবর্তীতে অ্যাটর্নি জেনারেল কৃষি সচিব মো. সালিম খানের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং দত্তনগর কৃষি ফার্মকে আন্তর্জাতিক মানের কৃষি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে উন্নীত করার প্রস্তাব তুলে ধরেন। কৃষি সচিবও বিষয়টির প্রতি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং এ উদ্যোগ বাস্তবায়নে সরকারের আন্তরিকতা ও তাঁর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ ছাড়া উভয় সাক্ষাতে অ্যাটর্নি-জেনারেল কোটচাঁদপুরের বলুহর মৎস্য প্রজনন ও গবেষণা কেন্দ্রকে একটি আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্রে রূপান্তরের বিষয়টিও তুলে ধরেন। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কাছে তাঁদের পক্ষ থেকে সুপারিশ প্রেরণের আশ্বাস দেওয়া হয়। দীর্ঘদিনের স্থানীয় মানুষের প্রত্যাশা ও দাবির আলোকে অ্যাটর্নি জেনারেলের এই উদ্যোগ দত্তনগর কৃষি ফার্মকে একটি আন্তর্জাতিক মানের কৃষি শিক্ষা ও গবেষণা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পথে গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০