চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৬, ৮:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ

দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপশহর দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। প্রায় ১৫০টি রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় তিন হাজারের বেশি মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে দোহাজারী-সাঙ্গু উপজেলা ও থানা বাস্তবায়নের দাবি জোরালো করেন আন্দোলনকারীরা। পরে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের মধ্যস্থতা ও প্রশাসনের সহযোগিতায় অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে দোহাজারী সদর এলাকার হাজারী শপিং সেন্টারের সামনে দোহাজারী সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। এ সময় বক্তারা দাবি বাস্তবায়ন না হলে প্রয়োজনে একদফা কর্মসূচি ঘোষণা করে আন্দোলন জোরদার করার হুঁশিয়ারি দেন।
দোহাজারী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন জনির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সাবেক মেয়র লোকমান হাকিম, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, নাগরিক কমিটির সভাপতি আলী আকবর, সহসভাপতি জয়নাল আবেদীন, খাগরিয়ার বাসিন্দা এম. এ. হেলাল ডিলার, মোহাম্মদ ইউনুছ, দোহাজারী এলডিপির সভাপতি লিয়াকত আলী, দোহাজারী বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দীন, দোহাজারী যুবলীগের আহ্বায়ক ইফতিয়ার উদ্দীন সুমন, নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব, জামাল উদ্দীন, আবদুল গফুর রব্বানী, মনসফ আলী ও মোহাম্মদ আলীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে সংহতি প্রকাশ করে দোহাজারী হাজারী বাজার ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতি, দোহাজারী সংবাদপত্র এজেন্ট ও স্টার আর্ট পরিবার, দোহাজারী পৌরসভা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামী, শিকড় সামাজিক সংগঠন, দোহাজারী বেগবাড়ি, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট, আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশন, প্রবাসী ঐক্য পরিষদ, ইসলামী ছাত্রসেনা, ব্লাড ব্যাংক, বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠন, হাজারী শপিং সেন্টার, হাজারী টাওয়ার, খান প্লাজা, সিটি সেন্টার, শামসুদ্দিন মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি, দোহাজারী নাগরিক কমিটি, ঈদপুকুরিয়া সমাজসেবা সংঘ, ভিডিও ও ফুল ব্যবসায়ী সমিতি, চাগাচর রকিম উদ্দীন যুব সংঘ, জুয়েলার্স সমিতি, ব্লাড ডোনার সোসাইটি, চাগাচর ভাই ভাই একতা সংঘ, তরুণ ইউনিটি ক্লাব, কিল্লাপাড়া এলাকাবাসী, এ রহমান স্মৃতি সংঘ, হাজী ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন, শাহ মোহছেন (আ.) একতা সংঘ, ক্রীড়া সংঘ, দোহাজারী সরকারপাড়া, বাতিঘর ফাউন্ডেশন, প্রভাতী স্পোর্টিং ক্লাব, আফজল মিয়া সওদাগর ফাউন্ডেশন, তরুণ প্রজন্ম একতা সংঘ, ছৈয়দ শামসের আউলিয়া, আধারে আলো, দীপ্ত একতা সংঘ, যুব কাফেলা সমবায় সমিতি ও শিরত আলী ফাউন্ডেশনসহ প্রায় ১৫০টি স্থানীয় সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, সম্প্রতি চট্টগ্রাম-১৪ আসনের সাতকানিয়া অংশের ছয়টি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের উদ্যোগে দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দেওয়ার বিষয়টি স্থানীয়দের সঙ্গে প্রতারণা ও ষড়যন্ত্রের শামিল। তাঁদের দাবি, নিকার অনুমোদনপ্রাপ্ত আটটি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত দোহাজারী-সাঙ্গু উপজেলা বা থানা বাস্তবায়নের উদ্যোগ না নিয়ে ছয়টি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের প্রক্রিয়া গ্রহণ করা হলে তা তাঁরা মেনে নেবেন না।
এ সময় স্থানীয় সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ ও সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, দোহাজারীকে বাদ দিয়ে কোনো প্রশাসনিক কাঠামো তাঁরা মেনে নেবেন না। এমন উদ্যোগ দোহাজারীর ইতিহাস, ঐতিহ্য এবং জেলা আন্দোলনে হামলা-মামলা ও নির্যাতনের শিকার পূর্বপুরুষদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।
বক্তারা আরও বলেন, “আজ আধা ঘণ্টা সড়ক অবরোধ করে সরকারকে ডেমো দেখিয়েছি। দাবি বাস্তবায়ন না হলে প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য দক্ষিণ চট্টগ্রাম অবরোধ করা হবে।”
তাঁরা দোহাজারী-সাঙ্গু উপজেলা ও থানা বাস্তবায়নের দাবি মেনে নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০