ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৬, ২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি হিসেবে ইয়াছিন মাহমুদকে দেখতে চান

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি পদে বর্তমান জেলা যুবদলের সদস্য সচিব ইয়াছিন মাহমুদকে দেখতে চান তরুণ, যুবসমাজ ও বিএনপি-যুবদলের সমর্থকরা। দীর্ঘ রাজনৈতিক পথচলা, ছাত্রদল ও যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা এবং আন্দোলন-সংগ্রামে সাহসী নেতৃত্বের কারণে তিনি এ পদে যোগ্য প্রার্থী বলে মনে করছেন তাঁর সমর্থকরা।

ইয়াছিন মাহমুদ এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রদলের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকার পর তিনি জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তাঁর সমর্থকদের দাবি, রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি সংগঠনের নেতাকর্মীদের পাশে থেকে যুবদলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে ভূমিকা রেখেছেন।

বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও কারাগারে কারা নির্যাতিত, রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিতে তিনি সাহসী ভূমিকা পালন করেছেন বলে দাবি তাঁর অনুসারীদের। তাঁদের ভাষ্য অনুযায়ী, ওই সময়ে কারাবরণ ও নির্যাতনের শিকার হওয়া অনেক নেতাকর্মীর পাশে দাঁড়িয়ে তিনি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আস্থা ও সাহস জোগানোর চেষ্টা করেছেন।

সমর্থকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততা তাঁকে জেলা যুবদলের সভাপতি পদের একজন আলোচিত প্রত্যাশী হিসেবে তুলে ধরেছে। তাঁরা মনে করেন, ইয়াছিন মাহমুদকে সভাপতি করা হলে জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তরুণ নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি হবে।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের আগামী নেতৃত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলো চনা চলছে। এই প্রেক্ষাপটে সভাপতি পদে ইয়াছিন মাহমুদকে দেখতে চেয়ে তাঁর সমর্থক ও অনুসারী যুবদল নেতা রমেন উদ্দিন আহমেদ নিজেদের প্রত্যাশার কথা জানাচ্ছেন।

তবে জেলা যুবদলের সভাপতি পদে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট সাংগঠনিক কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে। এখন দেখার বিষয়, দলীয় নেতৃত্ব আগামী দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের নেতৃত্ব নির্বাচনে কী সিদ্ধান্ত গ্রহণ করে।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০