চট্টগ্রাম প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম উত্তর চান্দগাঁও-কুয়াইশ সার্বজনীন দুর্গাবাড়ীতে মহালয়ার শুভসূচনা

শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে চট্টগ্রাম উত্তর চান্দগাঁও-কুয়াইশ সার্বজনীন দুর্গাবাড়ী পূজা উদযাপন পরিষদের আয়োজনে বহুমাত্রিক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে মহালয়ার শুভসূচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রোজ্জ্বলন, সপ্তশতী চণ্ডীপাঠ, চণ্ডীকথামালা, সংগীতাঞ্জলি, নৃত্যানুষ্ঠানও মায়ের চরণে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে দেবীপক্ষকে বরণ করে নেন সমাগত ভক্ত ও দর্শনার্থীরা।
‘উৎসবের বুনন’ শীর্ষক মাতৃচেতনাবাহী উক্ত গীতি আলেখ্য অনুষ্ঠানে শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে মহালয়ার আনুষ্ঠানিক শুভ সূচনা করেন চট্টল ইয়ুথ কয়ারের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুণ চন্দ্র বণিক।

অনুষ্ঠানে শুভ মহালয়া উপলক্ষে পবিত্র চণ্ডীপাঠ, চণ্ডী কথামালা পরিবেশন করেন রাউজান প্রেস ক্লাবের শিক্ষা,সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট চণ্ডী-গীতামৃত পরিবেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গীতানুধ্যায়ী ডাঃ শ্রী সুপণ বিশ্বাস শঙ্করেশ। শ্রীবিশ্বাসের সুমধুর কণ্ঠের পবিত্র চণ্ডীধ্বনী, মাতৃতত্ত্বামৃত ও সনাতন স্তুতির ঐশী আবহে অনুষ্ঠানে সৃষ্টি হয় এক অনন্য ভাবগাম্ভীর্য ও ভক্তিময় পরিবেশ। সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে শারদ বন্দনায় অনুষ্ঠান মাতিয়ে রাখেন কণ্ঠশিল্পী পঙ্কজ বনিক ও স্থানীয় শিল্পীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানে যন্ত্রাংশে সংগত করেন চট্টগ্রামের সুপরিচিত সাংস্কৃতিক সংগঠন শুভম্ মিউজিক্যাল গ্রুপের কর্মকর্তা
কিবোর্ড শিল্পী সুমঙ্গল চক্রবর্তী, তবলা শিল্পী পঙ্কজ বণিক, অক্টোপ্যাড শিল্পী বিপ্লব চক্রবর্তী ও গিটার শিল্পী প্রবর আচার্য্য।
সংগীত ও বাদ্যযন্ত্রের সমন্বয়ে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত ও আকর্ষণীয়।
মুন্না ধর এর সঞ্চালনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চান্দগাঁও-কুয়াইশ সার্বজনীন দুর্গাবাড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি ভোলা ধর, সাধারণ সম্পাদক স্বরূপম দেওয়ানজীসহ পরিষদের অন্যান্য সদস্য ও ভক্তবৃন্দ।
শারদীয়া মাকে বরণ, উলুধ্বনি, শঙ্খধ্বনি, মাতৃধ্বনি,শাস্ত্রীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে মহালয়ার এই আয়োজন সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শারদীয় দুর্গোৎসবের মহা আনন্দ, ভক্তি ও উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। অনুষ্ঠানে দূর দূরান্ত হতে বহু মাতৃবিগলিত প্রাণ ভক্তের সমাগম ঘটে।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০