এবং ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভূমি ব্যবস্থাপনা অটোমেশনে গুণগত মান বজায় রাখার নির্দেশ

ভূমি সেবাকে সম্পূর্ণ স্বচ্ছ, আধুনিক ও জনবান্ধব করতে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের কাজ দ্রুততম সময়ে এবং নির্ভুলভাবে সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এবং ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। সরকারের মূল লক্ষ্য—“কাজের গুণগত মান বজায় রাখা এবং সেবাগ্রহীতাদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়া।”

সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, ডেটা এন্ট্রির অগ্রগতি এবং শিক্ষণীয় অভিজ্ঞতা (লার্নিং)’ শীর্ষক এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় তারা এই দিকনির্দেশনা প্রদান করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে ভূমি মন্ত্রণালয় ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর যৌথ উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ইউএনডিপি বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য জনাব মো. আতিকুল হক ও জনাব মো. কামাল হোসাইন প্রকল্পের কৌশলগত ও আন্তর্জাতিক মানদণ্ড তুলে ধরে বলেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রান্তিক ভূমি মালিকদের সেবার আওতায় আনা এবং একটি অন্তর্ভুক্তিমূলক ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। ডেটা এন্ট্রি প্রক্রিয়ার সর্বোচ্চ স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে ইউএনডিপি ভূমি মন্ত্রণালয়ের পাশে থেকে কারিগরি সহায়তা ও নিবিড় মনিটরিং অব্যাহত রাখবে।

সভায় ‘ল্যান্ড ডেটা ডিজিটালাইজেশন ফর ইনক্লুসিভ গ্রোথ ফর ল্যান্ড ম্যানেজমেন্ট অটোমেশন প্রজেক্ট’-এর কার্যক্রমের ওপর প্রজেক্টরভিত্তিক একটি বিস্তারিত উপস্থাপনা পেশ করা হয়। প্রকল্প ব্যবস্থাপক মো. কামাল হোসাইন এবং রেজিলিয়েন্স অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ ক্লাস্টারের সিনিয়র ন্যাশনাল কনসালটেন্ট ও সাবেক মহাপরিচালক আতিকুল হক মাঠ পর্যায়ের বাস্তবায়নচিত্র তুলে ধরেন। এতে উল্লেখ করা হয়, ফেব্রুয়ারি-জুন ২০২৫ (প্রি-পাইলট), আগস্ট-ডিসেম্বর ২০২৫ (পাইলট) এবং ফেব্রুয়ারি-আগস্ট ২০২৬ (দ্বিতীয় পর্যায়) মেয়াদে ঢাকা বিভাগের ৩টি জেলার ৩২টি উপজেলা বা সার্কেলের ১১২টি ভূমি অফিসে অটোমেশন কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়েছে।

মতবিনিময় সভায় প্রকল্পের প্রধান প্রধান কার্যক্রমগুলোর ওপর বিশদ আলোচনা করা হয়। এর মধ্যে রয়েছে মাঠ পর্যায়ের কর্মকর্তা ও ডেটা এন্ট্রি অপারেটরদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ। ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিস পর্যায়ে সম্পূর্ণ নিখুঁত ডেটা ম্যাপিং। উপজেলা ভূমি অফিস থেকে ম্যানুয়াল নামজারি খতিয়ানের কপি সংগ্রহ, হোল্ডিং ও খতিয়ান ডেটা যাচাই, তথ্য সংশোধন এবং সঠিক ডেটা সিস্টেম অন্তর্ভুক্তকরণ। ভূমি মালিকদের ব্যক্তিগত ডিজিটাল প্রোফাইল তৈরির সুবিধার্থে প্রতিটি ইউনিয়নে ৫ দিনব্যাপী বিশেষ সেবা ক্যাম্প পরিচালনা।

সভায় উপস্থিত ভূমি মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ভূমি মন্ত্রণালয়ের সচিব এমদাদুল হক চৌধুরী, যৌথভাবে ইউএনডিপি প্রতিনিধি দলের বক্তব্য ও পর্যবেক্ষণ ধৈর্য সহকারে শোনেন। তারা স্পষ্ট নির্দেশ দেন যে, প্রযুক্তির সুবিধা যেন দেশের প্রতিটি নাগরিক সহজে ভোগ করতে পারে এবং কার্যক্রমে কোনো প্রকার ত্রুটি বা অনিয়ম না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বদাই তৎপর থাকতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০