দিনাজপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া

“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন।


দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে ধারণা দিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট বিভিন্ন ধরনের উদ্ধার ও অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করে। মহড়ায় ভূমিকম্পে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ, বাসাবাড়িতে আগুন নেভানো, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া, তেল পাম্পে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ এবং গ্যাস সিলিন্ডারের আগুন নেভানোর কৌশল হাতে-কলমে তুলে ধরা হয়।
মহড়ার মাধ্যমে অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্যোগের সময় দ্রুত পদক্ষেপ গ্রহণ, নিরাপদে উদ্ধারকাজ পরিচালনা এবং প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমানোর বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নিবাহী অফিসার সুমা খাতুন বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফজলে ইবনে কাওছার আলী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আহাদ আলী মণ্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামিল উদ্দিন মণ্ডল এবং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নয়ন চৌধুরী, বীরগঞ্জ প্রেসক্লাবে সহ সভাপতি সাংবাদিক নাজমুল ইসলাম মিলনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
দিবসটি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাস, অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণ এবং জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০