সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৬, ২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনারগাঁও জয়নুল জন্মোৎসব ও লোকজ উৎসব আয়োজন নিয়ে অংশিজন সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিল্পাচার্য জয়নুল আবেদীন এর জন্মোৎসব ও লোকজ উৎসব-২০২৭ আয়োজনকে সামনে রেখে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক কাজী মাহবুবুল আলম। উৎসব আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের প্রতিনিধি, কারিগরি বিশেষজ্ঞ, কারুশিল্পসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, গবেষক, সাংবাদিক এবং লোক ও কারুশিল্পীদের অংশগ্রহণের মাধ্যমে লোকজ উৎসব আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশের সমৃদ্ধ লোকজ সংস্কৃতি, ঐতিহ্য ও কারুশিল্পের নিদর্শন দেশি-বিদেশি দর্শনার্থীদের সামনে তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি দেশের ঐতিহ্যবাহী কারুশিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের কাজের প্রসার, লোকজ সংস্কৃতির সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্য তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
সোনারগাঁওয়ের ঐতিহাসিক পরিচয় ও লোকজ ঐতিহ্যকে কেন্দ্র করে আয়োজিত এ ধরনের উৎসব স্থানীয় সংস্কৃতি ও পর্যটন বিকাশেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে উৎসব আয়োজনের পরিকল্পনা প্রণয়ন গুরুত্বপূর্ণ। সভায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উৎসব আয়োজনের প্রস্তুতি, সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বয় এবং লোকজ ঐতিহ্য ও কারুশিল্পের যথাযথ উপস্থাপনের বিষয়গুলো গুরুত্ব পায়।
উল্লেখ্য, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি ও কারুশিল্প সংরক্ষণ এবং প্রচারে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। লোকজ উৎসব-২০২৭ আয়োজনের উদ্যোগও দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে বৃহত্তর পরিসরে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অংশীজন সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কারুশিল্পী সমিতির সভাপতি চন্দ্র শেখর সাহা, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সোনারগাঁও থানার ওসি আব্দুল বারিক , ট্যুরিস্ট পুলিশের ওসি এ কে এম মাহাবুবুল আলম, ফাউন্ডেশনের উপ- পরিচালক মো. নাসিব ইসলাম অভি, সংরক্ষণ কর্মকর্তা এ কে এম মুজাম্মিল হক প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০