হবিগঞ্জ প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে বকেয়া মজুরি ও পূজার বোনাসের দাবিতে চা-শ্রমিকদের কর্মবিরতি, সংহতি ছাত্র ইউনিয়নের

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর ভ্যালির চা-শ্রমিকেরা বকেয়া মজুরি, এরিয়ার টাকা ও শারদীয় দুর্গাপূজার বোনাসসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দেউন্দী চা-বাগানে চারটি বাগানের শ্রমিকদের উপস্থিতিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল। বাগান পঞ্চায়েতের নেতৃবৃন্দ জানান, দেউন্দী টি কোম্পানি লিমিটেডের ম্যানেজার শ্রমিকদের আশ্বাস দিয়েছিলেন যে শারদীয় দুর্গাপূজার আগেই তাঁদের সব বকেয়া পাওনা পরিশোধ করা হবে। কিন্তু বারবার সময়সীমা পরিবর্তন করেও পাওনা পরিশোধ না করায় শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মালিকপক্ষের এমন টালবাহানার কারণেই শ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান বাগান পঞ্চায়েতের নেতৃবৃন্দ। তাঁরা আরও জানান, আগামীকালের মধ্যে শ্রমিকদের সব দাবি বাস্তবায়ন করা না হলে লংমার্চের কর্মসূচি ঘোষণা করা হবে। চা-শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদ ও লস্করপুর ভ্যালি আঞ্চলিক শাখা। শ্রমিকদের বকেয়া মজুরি, এরিয়ার টাকা ও দুর্গাপূজার বোনাস দ্রুত পরিশোধ করে তাঁদের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদ ও লস্করপুর ভ্যালি আঞ্চলিক শাখা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০