রাজশাহী জেলা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রেললাইনের পাশে নবজাতকের মৃতদেহ উদ্ধার

পৃথিবীর আলো দেখেও ঠাঁই হলো না পৃথিবীতে। পৃথিবীতে আসার পর ছোট্ট শিশুটির তো মায়ের কোলে থাকার কথা ছিল, থাকার কথা ছিল নিরাপদ আশ্রয়ে। অথচ সেই শিশুর নিথর দেহ পড়ে রইল কালো পলিথিনে মোড়ানো অবস্থায়, রেললাইনের ধারে!

রাজশাহী রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে, রেলওয়ের প্রধান প্রকৌশলীর দপ্তরের দক্ষিণ দিকে রেললাইনের ধারে বুধবার বিকেল ৪টার দিকে নবজাতকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন।

কী অপরাধ ছিল এই নিষ্পাপ শিশুটির? কেন পৃথিবীর আলো দেখার পরও তার ভাগ্যে জুটল না একটু নিরাপদ আশ্রয়, মায়ের স্নেহ কিংবা বেঁচে থাকার অধিকার? কে এই শিশুটির বাবা, মা ??

শিশুটি কথা বলতে পারবে না, জানাতে পারবে না তার সঙ্গে কী ঘটেছিল। কিন্তু কালো পলিথিনে মোড়ানো তার নিথর দেহ যেন সমাজের বিবেকের কাছে রেখে গেল এক নির্মম প্রশ্ন।

একটি শিশুর জন্ম মানেই তো একটি নতুন জীবনের শুরু। সেই জীবনের শুরুতেই এমন পরিণতি—এ কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।

এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। নবজাতকটির পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটিত হোক। দায়ী কেউ থাকলে তাকে আইনের আওতায় আনা হোক। তাহলে কে বা কারা শিশুটির এমন পরিণতির জন্য প্রকৃত অপরাধীদের।

একটি নিষ্পাপ প্রাণের এমন পরিণতি যেন আর কোনো দিন না হয় । আর কোন দিন যেন রেললাইনের পাশে , রাস্তার ডাষ্টবিনে কোন নবজাতক শিশুকে দেখা না যায় । এটাই সকলের কাম্য ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০