অনলাইন ডেস্ক
১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাউজানে ২৩৩ টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ

চট্টগ্রামের রাউজান উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ২৩৩ টি পূজামণ্ডপে ৬০০ কেজি সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে। রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সার্বিক সহযোগিতায় এবং রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস, এম, রাহাতুল ইসলাম এবং পৌর ভূমি কর্মকর্তা অং চিং মারমা। সরকারি বরাদ্দের চাল বিতরণের মাধ্যমে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও আয়োজনের ক্ষেত্রে সহায়তা করা হয়।

গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত (বাসু), সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, সহসভাপতি খোকন চৌধুরী ও যীশু সেন, যুগ্ম সাধারণ সম্পাদক টিপু দে, সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ এবং দপ্তর সম্পাদক রূপস দাশ।

এ ছাড়া উপস্থিত ছিলেন রাউজান ঐক্যবদ্ধ সনাতনী সমাজের পৌর কমিটির সভাপতি ডাঃ লিটন শর্মা, সাধারণ সম্পাদক অর্পণ মহাজন রিপু, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) রাউজান উপজেলা সংসদের সাধারণ সম্পাদক পাভেল চৌধুরী, জাগো হিন্দু পরিষদের রাউজান উপজেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিমাদ্রি পাল ইমন, দক্ষিণ রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক সমীর চন্দ্র দে, মানস সরকার, ডাঃ জনি দাশ, নির্বাহী সদস্য ত্রিপাল চৌধুরী, শংকর দে ও আয়ন দেসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন এবং মঠ-মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাউজান উপজেলার মোট ২৩৩ টি পূজামণ্ডপের ৬০০ কেজি সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০