নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

​নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধে থেমে থেমে সংঘর্ষ, আহত ৩

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে পৈতৃক জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত তিনজনের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় নান্দাইল মডেল থানায় উভয় পক্ষই পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে।
​স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রসুলপুর গ্রামে জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মঞ্জুরুল হক, মোফাজ্জল হোসেন ও রুহুল আমিনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে মোফাজ্জল হোসেন ও শিক্ষক রুহুল আমিন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
​পরদিন বুধবার (১৪ অক্টোবর) পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগকারী জুয়েল মিয়ার দাবি, প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে তাদের রেকর্ডকৃত পৈতৃক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। ঘটনার দিন প্রতিপক্ষের হামলায় তার ভাই মোফাজ্জল হোসেন গুরুতর আহত হন। এছাড়া পরদিন বৃহস্পতিবার বাজার থেকে বাড়ি ফেরার পথে তার বাবা আব্দুর রহিমের ওপর হামলা চালানো হলে তিনিও গুরুতর আহত হন।
​অন্যদিকে, অপর অভিযোগকারী মোস্তাফিজুর রহমান জানান, রসুলপুর দরবার শরীফের পাশের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। পূর্বে কয়েকদফা সালিশ হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।
​এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থেকে থানায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০