রাঙামাটি প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় পুরস্কারজয়ী সাইমুন ইসলামকে অভিনন্দন জানালেন মাননীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি

জাতীয় পর্যায়ে সম্মানজনক ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬’ অর্জন করায় রাঙামাটির কৃতী সন্তান ও স্বপ্নবুনন যুব সংস্থার সদর উপজেলা সমন্বয়ক মো. সাইমুন ইসলামকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাঙামাটির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান। এ উপলক্ষে সাইমুন ইসলাম ও স্বপ্নবুনন যুব সংস্থার প্রতিনিধিরা সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সদস্য ও বিশিষ্ট সমাজসেবী মৈত্রী চাকমা। এ সময় স্বপ্নবুনন যুব সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান নূর তালুকদার মুন্না, প্রধান সমন্বয়কারী আলী আশরাফ, মো. রবিউল, মহিউদ্দিন আসিফসহ সংগঠনটির অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড–২০২৬’-এ পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলা ক্যাটাগরিতে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার অর্জন করেন সাইমুন ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন তিনি। তাঁর এ অর্জন রাঙামাটি জেলার জন্য গৌরব ও আনন্দের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
সৌজন্য সাক্ষাৎকালে সংসদ সদস্য দীপেন দেওয়ান সাইমুন ইসলামের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে তিনি স্বপ্নবুনন যুব সংস্থার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনসচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করেন।তিনি সমাজের কল্যাণে তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরে স্বপ্নবুনন যুব সংস্থার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি সাইমুন ইসলামের ভবিষ্যৎ স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে আরও উৎসাহ জোগাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় তরুণদের সক্রিয় অংশগ্রহণে এ অর্জন অনুপ্রেরণা হয়ে থাকবে।
আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০