যশোর প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৬, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরে সঙ্গীসহ নিউ সোনা ইট ভাটা মালিককে হত্যার অপচেস্টা

যশোর সদর উপজেলার বলরামপুরের একজন ইট ভাটা মালিককে সঙ্গীসহ হত্যার অপচেষ্টা চালিয়েছে চিহ্নিত সন্ত্রাসীরা। বহুদূর পর্যন্ত আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রসহ তাড়িয়ে নিয়ে যায়। ঐ ভাটা মালিকের নাম ফেরদাউস আলম। তিনি খোরশেদ আলম বিশ্বাসের ছেলে। জীবনের নিরাপত্তার স্বার্থে এ বিষয়ে তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন। নম্বর ১৬৯৮, তারিখ ১৯/১০/২০২৬। প্রাণে বেঁচে যাওয়া তার সঙ্গী একই গ্রাম ৯নং ওয়ার্ডের হায়দার মোল্লার ছেলে একলাছ উদ্দীন (৪৯)।
ঘটনার বিবরণে জানা যায়, ১৮ অক্টোবর রবিবার বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে সদরের ১৪নং নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া বলরামপুরের নিজ বাসা থেকে ঢাকুরিয়া সড়কে ভ্যাসপায় ফেরদাউস আলম ও একলাছ উদ্দীন যাচ্ছিলেন। নিজের নিউ সোনা ভাটার সামনে পৌঁছালে মনি বিশ্বাসের ছেলে আব্দুল হালিম, হালিমের ভাই উসমানসহ প্রায় জনা ১৫ জনের একটি সন্ত্রাসীচক্র তাদের তাড়া করেন। এসময় ছুরি গাছি দা দিয়ে কোপাতে উদ্যোত হয়। একলাছ দ্রুত ভ্যাস্পা টান দিলে কোপ মিস হয়। এরপর কালো রঙের পিস্তল, গাছি দা, ছুরি হাতে নিয়ে মোটরসাইকেলে বহুদূর পর্যন্ত তাড়িয়ে নিয়ে যায়। হত্যা করতে ব্যার্থ হয়ে মোবাইলে হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা।অভিযুক্ত আব্দুল হালিম নরেন্দ্রপুর চৌগাটার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, কিছুদিন আগে এই হালিম গং নিউ সোনা ইট ভাটাটি জবর দখল করেছে। সেখানে সন্ত্রাসীরা নিয়মিত অবস্থান করছে। তাদের সাথে খুলনা ফুলতলা ও অভয়নগর নওয়াপাড়ার নিষিদ্ধ সর্বহারা গ্রূপের মোস্ট ওয়ান্টেড কয়েকজন সন্ত্রাসী রয়েছে।
এলাকায় এই হালিম বিএনপি রাজনীতি করে। কিন্তু তার বিরুদ্ধে যশোর শহরে ইউরোপেনশন ও আল আমিন আবাসিক হোটেলে নারী কারবারের গুরুতর অভিযোগ রয়েছে। শহরে ২০২৪ সালের আগ পর্যন্ত আওয়ামীলীগার হিসাবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে গুরুতর নানা অভিযোগ রয়েছে।
এদিকে নিউ সোনা ইট ভাটা মালিক ও তার সঙ্গী একলাছ উদ্দীন চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। এ বিষয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তারা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০