রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণ রাউজানে অষ্টম বছরে শাপলা সংঘের দুর্গোৎসব, ডিজিটাল থিমে মুগ্ধ দর্শনার্থীরা

চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ রাউজানের পাহাড়তলী দাশপাড়ায় শাপলা সংঘের উদ্যোগে অষ্টম বছরে পদার্পণ করেছে শারদীয় দুর্গোৎসব-২০২৬। এ উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়েছে মহাষ্টমী পূজা। পূজামণ্ডপে ভক্তদের উপস্থিতিতে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।

এবারের দুর্গোৎসবে দাশপাড়া শাপলা সংঘের বিশেষ আকর্ষণ ছিল দেবী দুর্গার প্রতিমার পেছনে স্থাপন করা দৃষ্টিনন্দন ডিজিটাল মাল্টিকালার থিম প্রদর্শনী। আলোকসজ্জা ও নান্দনিক ডিজিটাল উপস্থাপনায় সাজানো এ আয়োজন দর্শনার্থীদের মুগ্ধ করে। প্রতিমার সৌন্দর্য ও থিমের আকর্ষণীয় উপস্থাপনা পূজামণ্ডপে যোগ করে ভিন্নমাত্রা।

মহাষ্টমীর পূজামণ্ডপ পরিদর্শন করেন রাউজান উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অরুণ পালিত (বাসু), সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক জনি দে, অর্থ সম্পাদক রূপন বিশ্বাস। এ সময় আরও উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুপণ বিশ্বাস; বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) রাউজান উপজেলা সংসদের সভাপতি বিটু কান্তি দে, সাধারণ সম্পাদক পাভেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অর্পণ মহাজন রিপু, সমাজকল্যাণ সম্পাদক প্রিন্স চৌধুরী শুভ ও দপ্তর সম্পাদক রূপস দাশ,অমর কৃষ্ণ দাশ গুপ্ত।

এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সনাতনী বিদ্যার্থী সংসদের সভাপতি শ্রীমান দাশ শুভ, রাউজান উপজেলা সনাতনী বিদ্যার্থী সংসদের সভাপতি রাখাশ সরকারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।

দাশপাড়া শাপলা সংঘের সভাপতি রাজু দাশ রুদ্র, সাধারণ সম্পাদক আশীষ দাশ ও অর্থ সম্পাদক রানা দাশসহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যও এ সময় উপস্থিত ছিলেন। তাঁরা দুর্গোৎসবের সার্বিক আয়োজন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন।

শারদীয় দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি মহাষ্টমী। এদিন দেবী দুর্গার পূজা, পুষ্পাঞ্জলি ও প্রার্থনার মধ্য দিয়ে ভক্তরা জগজ্জননী মায়ের আশীর্বাদ কামনা করেন। হিন্দু ধর্মীয় বিশ্বাসে দেবী দুর্গা শক্তি, সাহস ও অশুভ শক্তির বিনাশের প্রতীক। মহাষ্টমী শুভশক্তির বিজয়, ন্যায় প্রতিষ্ঠা এবং মানবকল্যাণের বার্তা বহন করে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি দুর্গোৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০