নেত্রকোনা প্রতিনিধি
২০ অক্টোবর ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় বসার আসন না ছেড়েই ‘কাঠের ক্রেন’ দিয়ে চা–বিস্কুট পরিবেশন করেন হাতেম আলী

নেত্রকোনায় ব্যতিক্রমী ঘটনা চেয়ারে বসে নিজের তৈরি একটি ‘কাঠের ক্রেনের’ হাতল ঘোরান মো. হাতেম আলী (৫২)। আর ক্রেনটিতে ঝোলানো থালার মতো পাত্রটি দোকানের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে থাকা ক্রেতার কাছে নিয়ে যাচ্ছে চা ও অন্যান্য পণ্য। এতে ক্রেতাদের হাতে পণ্য তুলে দিতে বারবার আসন ছেড়ে যেতে হয় না তাঁকে। ক্রেতারাই হাতেম আলীর এই বিশেষ যন্ত্রের নাম দিয়েছেন ‘ক্রেন’। সরেজমিনে গিয়ে দেখা যায়, নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পাশে জারিয়া ইউনিয়ন পরিষদ-সংলগ্ন বারহা বোর্ডবাজারে হাতেম আলীর দোকান। কাঠ, তার ও বিয়ারিং দিয়ে নিজেই বিশেষ এই যন্ত্র তৈরি করেছেন তিনি। তাঁর দাবি, এটি তৈরি করতে সাড়ে পাঁচ হাজার টাকার মতো খরচ হয়েছে।

সরেজমিনে গিয়ে আরও জানা যায়, হাতেম আলীর মূল পেশা কাঠমিস্ত্রির কাজ। বারহা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা তিনি। হাতেম আলী গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। কাঠের কাজের পাশাপাশি প্রায় তিন দশক ধরে তিনি চায়ের দোকান চালাচ্ছেন। চা বিক্রেতা হাতেম আলী এই প্রতিনিধিকে বলেন, ‘এখন কাজের লোক পাওয়া যায় না। একজন কর্মচারী রাখলেও বেতন ও খাওয়া মিলিয়ে মাসে প্রায় ২০ হাজার টাকা খরচ। তাই নিজেই একটা ব্যবস্থা করার কথা ভাবি। পরে ক্রেনটি তৈরি করি। এখন চেয়ারে বসেই হাতল ঘুরিয়ে দোকানের ভেতর ও বাইরের ক্রেতাদের কাছে চা ও অন্যান্য পণ্য পৌঁছে দিতে পারি।

এ বিষয়ে এলাকাবাসী জানান, হাতেম আলীর এই উদ্ভাবনী কাজ অবশ্য এবারই প্রথম নয়। জানালেন, প্রায় ৩০ বছর আগে রেললাইনে মালামাল পরিবহনের জন্য বিয়ারিং ব্যবহার করে বিশেষ ধরনের গাড়ি তৈরি করেছিলেন। কাঠ দিয়ে মানুষের অবয়বও তৈরি করতে পারেন তিনি। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে হাতেম আলীর দোকানে গিয়ে দেখা যায়, ১০ থেকে ১২ জন ক্রেতা দোকানের বেঞ্চ ও চেয়ারে বসা। আর তিনি চা তৈরি করে ক্রেনে ঝোলানো সিলভারের থালায় কাপগুলো রেখে হাতল ঘোরাচ্ছেন। কয়েক সেকেন্ডের মধ্যেই কাপগুলো ক্রেতাদের কাছে পৌঁছে যাচ্ছে। শুধু চা নয়, পান–সিগারেট, বিস্কুট ও টাকাসহ সবকিছুই তিনি এভাবে আদান–প্রদান করছেন।

আর/কে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১

সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ

৩

মেট্রোরেল সম্প্রসারণে নতুন মাইলফলক: এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষর

৪

দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী

৫

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় তাজুল ইসলাম তাজুর বিশাল মিছিল

৬

কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর

৭

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণের প্রস্তাব খাদ্যমন্ত্রীর,সম্ভাব্যতা যাচাইয়ে আগ্রহী রাশিয়া

৮

ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

৯

রাজশাহীতে ফ্রি ডেন্টাল চেকআপ

১০

প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

১১

নোয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

১২

উখিয়ার পালংখালীতে জমি নিয়ে বিরোধ: হামলা হুমকি ও ‘ভুয়া নিউজ’ প্রচারের অভিযোগ

১৩

ইবির ৯ আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দিল ছাত্রদল

১৪

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন, হুমকিতে জলজ জীববৈচিত্র্য

১৫

বজ্রপাতের ঝুঁকি কমাতে পুংগলীতে তালের চারা রোপণ উদ্বোধন করলেন ইউএনও

১৬

কুমারখালী থানার জোড়া সাফল্য: শ্রেষ্ঠ থানা ও শ্রেষ্ঠ ওসি জামাল উদ্দিন

১৭

সাজেকে সৃষ্ট পরিস্থিতি নিয়ে হেডম্যান-কার্বারীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

১৮

১৫ দিন পর ফের খোলা হলো লালন মাজারের দানবাক্স, মিললো ৮ লাখের বেশি টাকা

১৯

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নোয়াখালীর যুবকের মৃত্যু

২০